TRENDING:

North 24 Parganas News: বরাত বাড়লেও টানা বৃষ্টিতে নাজেহাল প্রতিমা শিল্পীরা

Last Updated:

বরাত বাড়ায় মুখে ফুটেছিল হাসি, কিন্তু টানা বৃষ্টিতে মাথায় হাত প্রতিমা শিল্পীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
উত্তর ২৪ পরগনা: প্রতিমা গড়ার বরাত বাড়লেও বৃষ্টিতে সমস্যায় পড়েছেন শিল্পীরা। আর কয়েকদিন পরেই প্রতিক্ষার অবসান। দুর্গাপুজো শুরু হতে আর একমাস বাকি। এরইমধ্যে আছে বিশ্বকর্মা ও গণেশ পুজো। সব মিলিয়ে বাঙালির উৎসবের মরশুম শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু টানা বৃষ্টি হওয়ার কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রতিমা শিল্পীদের। কীভাবে সময়ের মধ্যে অর্ডার শেষ করবেন তা ভেবে পাচ্ছেন না।
advertisement

আরও পড়ুন: প্রথম হেভি ইভি-এর ট্রায়াল শুরু রাজ্যে

হাওয়ায় ইতিমধ্যে মাথা দোলাতে শুরু করেছে কাশফুল। বাংলার গ্রামে গঞ্জে শিশির ভেজা ভোরে রয়েছে শিউলির গন্ধ। এমন পরিস্থিতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বসিরহাটের হাসনাবাদের কুমোরপাড়ার প্রতিমা শিল্পীরা। তবে সবকিছুই আবহাওয়ার খামখেয়ালিপনায় কিছুটা যেন অনিশ্চিত হয়ে পড়েছে।

advertisement

View More

অনান্য বছরের তুলনায় এবছর প্রতিমার বরাত বেশি পেয়েছেন এখানকার প্রতিমা শিল্পীরা। কিন্তু রোদ-বৃষ্টির খামখেয়ালিপনায় প্রতিমা শুকোতে পারছেন না। এই পরিস্থিতিতে রীতিমতো সমস্যার মধ্যে পড়েছেন শিল্পীরা। অগত্যা পলিথিন দিয়ে ঢেকে কোনপ্রকারে কাজ সারছেন৷ পাশাপাশি বৃষ্টির জন্য মাটি ভিজে থাকার কারণে রঙও করতে পারছেন না। সব মিলিয়ে প্রতিমা গড়ার বরাত বাড়লেও রোদ-বৃষ্টির খেলায় সমস্যায় পড়েছেন শিল্পীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেরিয়েছে ২০০ বছর, শরৎচন্দ্র থেকে নারায়ণ দেবনাথের পছন্দের মিষ্টির দোকানে নস্টালজিয়া
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বরাত বাড়লেও টানা বৃষ্টিতে নাজেহাল প্রতিমা শিল্পীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল