advertisement

Howrah News: পেরিয়েছে ২০০ বছর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে নারায়ণ দেবনাথের পছন্দের মিষ্টির দোকানে নস্টালজিয়া

Last Updated:

দরবেশ, চৈতন্যভোগের মতো মিষ্টির গন্ধে মম করছে দোকান... ২০০ বছরের পুরনো মিষ্টির দোকানে মিষ্টি খেতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে নারায়ণ দেবনাথ

+
এই

এই দোকানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারায়ন দেবনাথের পছন্দের মিষ্টি

হাওড়া, রাকেশ মাইতি: শিবপুর বাজারের এই মিষ্টির দোকানে মেলে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে নারায়ণ দেবনাথের পছন্দের মিষ্টি ! দোকানের বয়স প্রায় দুশো বছরের দোরগোড়ায়। আধুনিক চাকচিক্য নয়, পুরানো ছন্দেই আজও ক্রেতাদের মন ভরাচ্ছে হাওড়ার  শিবপুর বাজারের প্রসিদ্ধ এই মিষ্টির দোকান। দরবেশ, চৈতন্যভোগের মতো বাঙালির বহু প্রিয় মিষ্টি বিক্রি হয় এই দোকানে। দোকানের বেঞ্চে বসে মিষ্টি খেতেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, চিকিৎসক শীতল ঘোষের মতো বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
চার পুরুষ ধরে চলা এই দোকানের ঝাপসা কাচ ও কাঠে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। কালের নিয়মে যখন সবকিছু বদলাচ্ছে, তখন এই দোকানে ঢুকলে মনে হবে যেন ২০০ বছর পিছিয়ে গিয়েছে সময়। বাঙালির প্রিয় সেই দিনের মিষ্টি এবং সেই সময়ের মিষ্টির দোকানের ঐতিহ্য বহন করে চলেছে হাওড়া শিবপুর বাজারে শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার।
advertisement
বর্তমান সময়ে যখন সবকিছুই যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে, তখন শিবপুর বাজারের শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার রয়ে গিয়েছে অপরিবর্তিত। চার পুরুষ ধরে চলা এই দোকান রয়েছে একই। আজও এই মিষ্টির দোকানে লাগেনি আধুনিকতার ছোঁয়া, এখনও রয়েছে সেই পুরনো দিনের শোকেস, কাঠের পাত্র, কাঁসার থালা, শালপাতা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Howrah News: পেরিয়েছে ২০০ বছর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে নারায়ণ দেবনাথের পছন্দের মিষ্টির দোকানে নস্টালজিয়া
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement