advertisement

North 24 Parganas News: ভরা কোটালের আগেই বিপর্যয়, হাসনাবাদে বড়সড় প্লাবনের আশঙ্কায় রাতের ঘুম উধাও! ভয়ে গ্রাম ছাড়ার উপক্রম

Last Updated:

North 24 Parganas News: কোটালের আগেই একের পর এক নদী বাঁধে ধ্বস ও ভাঙনের ঘটনা সামনে আসছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন হাসনাবাদের নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থায়ী সমাধানের দাবি মানুষের।

+
নদীবাঁধে

নদীবাঁধে ভাঙনের জেরে ভরা কোটালের আগে আতঙ্ক বাড়ছে

হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: কোটালের আগেই বারবার নদী বাঁধে ধ্বস, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। সন্দেশখালির পর আবারও প্রশ্নের মুখে বাঁধের সুরক্ষা ব্যবস্থা। উত্তর ২৪ পরগনার নদীঘেরা বিস্তীর্ণ অঞ্চলজুড়ে কোটালের আগেই একের পর এক নদী বাঁধে ধ্বস ও ভাঙনের ঘটনা সামনে আসছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা।
পূর্ণিমা বা অমাবস্যার ভরা কোটাল এলেই জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে, আর তার আগেই যদি বাঁধ দুর্বল হয়ে পড়ে, তাহলে বিপদের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। সম্প্রতি সন্দেশখালিতে নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঘটনা এখনও টাটকা। সেই ঘটনার পরপরই পূর্ণিমার ভরা কোটালের আগে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের চক খাঁপুকুর এলাকায় গভীর রাতে হঠাৎ করেই প্রায় দেড়শো ফুট নদী বাঁধে ধস নামে। সকালে বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাসনাবাদের বিডিও সমীর মন্ডল ও জনপ্রতিনিধি আনন্দ সরকার। এদিকে হাতে গোনা কয়েক দিনের মধ্যেই রয়েছে পূর্ণিমার ভরা কোটাল। সেই সময় নদীর জলস্তর স্বাভাবিকের তুলনায় অনেকটাই বৃদ্ধি পায়। বাসিন্দাদের আশঙ্কা, তার আগে যদি বাঁধ মজবুতভাবে সংস্কার না করা হয়, তাহলে বড়সড় বিপর্যয় ঘটতে পারে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অতীতে সুন্দরবন এলাকায় ভরা কোটালের সময় বারবার নদী বাঁধ ভেঙে জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, সেই স্মৃতি এখনও তাজা। ফলে পূর্ণিমার ভরা কোটালের আগে দ্রুত এবং স্থায়ী সমাধানের দাবি তুলেছেন এলাকার মানুষ। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কের মাঝেও এখন গ্রামবাসীদের একটাই আশা, সময়ের আগেই সম্পূর্ণভাবে বাঁধ সংস্কার হোক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ভরা কোটালের আগেই বিপর্যয়, হাসনাবাদে বড়সড় প্লাবনের আশঙ্কায় রাতের ঘুম উধাও! ভয়ে গ্রাম ছাড়ার উপক্রম
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement