advertisement

Bangla News: জেল খাটতে রাজি, কিন্তু খোরপোষ নয়! কয়েকদির পোশাক পরেই হাজির স্বামী, বারাসত আদালতে শোরগোল

Last Updated:

Bangla News: কয়েদির পোশাক পরে থানায় হাজিরা দিলেন খোরপোষ মামলার এক আসামি। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার ঘটনা। সোমবার একেবারে কয়েদির নতুন পোশাক পরে থানায় হাজিরা দেন পার্থপ্রতিম পাল নামে এই অভিযুক্ত।

News18
News18
দেগঙ্গা জিয়াউল আলম: কয়েদির পোশাক পরে থানায় হাজিরা দিলেন খোরপোষ মামলার এক আসামি। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার ঘটনা। সোমবার একেবারে কয়েদির নতুন পোশাক পরে থানায় হাজিরা দেন পার্থপ্রতিম পাল নামে এই অভিযুক্ত। মঙ্গলবার পার্থকে বারাসাত আদালতে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
পেশায় ক্যারাটে মাস্টার পার্থর বাড়ি দেগঙ্গার চ্যাংদানা গ্রামে। বছর দুই আগে তার বিরুদ্ধে খোরপোষের মামলা করে তার স্ত্রী। সে সময় বেশ কিছুদিন জেল খেটেছেন তিনি। জেল থেকে ফিরে সিদ্ধান্ত নেন আসামি যখন হয়েছি তখন আদালতে তাকে হাজিরা দিতেই হবে। তাই তিনি একটা কয়েদির নতুন পোশাক তৈরি করে নেন। সোমবার থানায় ডাক পড়তেই কয়েদির পোশাক পরেই থানায় হাজির হন পার্থ।
advertisement
advertisement
পার্থর এক আত্মীয় বলেন পার্থর দাবি সে সম্পূর্ণ নির্দোষ। তাই সে কোন খোরপোষ দেবে না। পুলিশকেও জানিয়ে দেন সে কথা। যখনই আদালত থেকে ওয়ারেন্ট আসবে পুলিশ ফোন করে জানালেই তিনি থানায় হাজিরা দেবেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Bangla News: জেল খাটতে রাজি, কিন্তু খোরপোষ নয়! কয়েকদির পোশাক পরেই হাজির স্বামী, বারাসত আদালতে শোরগোল
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement