advertisement

Basirhat: ইছামতির কাঠের সেতু যেন মৃত্যুফাঁদ! বনগাঁ-বসিরহাট সংযোগকারী একমাত্র ব্রিজের বেহাল দশা, নাস্তানাবুদ স্বরূপনগর, দ্রুত মেরামতের দাবি

Last Updated:

North 24 Parganas News: বনগাঁ ও বসিরহাটের মধ্যে সংযোগকারী ইছামতি নদীর উপর কাঠের সেতু মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করেন। জরাজীর্ণ সেতু মেরামতে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ স্থানীয়দের।

বেহাল সেতু
বেহাল সেতু
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ইছামতির কাঠের সেতু। স্বরূপনগরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ও বনগাঁ মহাকুমা সংযোগকারী ইছামতি নদীর উপর অবস্থিত একমাত্র কাঠের সেতু। যা আজ কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বহু বছর ধরে এই সেতুই দুই প্রান্তের মানুষের নিত্য যাতায়াতের ভরসা। অথচ সেতুর বেহাল দশা নিয়ে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ দীর্ঘদিনের।
সেতুটি ইছামতি নদীর উপর নির্মিত, যা স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এবং গাইঘাটা ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতকে সংযুক্ত করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজ পড়ুয়া, কর্মজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে রোগী – এই সেতুর উপর নির্ভর করে বনগাঁ ও বসিরহাটের মধ্যে সবচেয়ে কম সময়ে যাতায়াত করেন। কিন্তু সেতুর কাঠ নষ্ট হয়ে একাধিক স্থানে ফাঁক তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে পারদ পতন! মেঘলা আকাশ, সারাদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট
রেলিং ভাঙাচোরা, অনেক জায়গায় প্রায় নেই বললেই চলে। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই। সন্ধ্যার পর অন্ধকারে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। এদিন ওই সেতু পার হতে গিয়েই দুই ব্যক্তি পা ফসকে ইছামতির জলে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন এবং তাদের নদী থেকে তোলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এর আগেও একাধিকবার এই সেতু থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
advertisement
advertisement
নদী থেকে উদ্ধার করা হচ্ছে ব্যক্তিকে
নদী থেকে উদ্ধার করা হচ্ছে ব্যক্তিকে
আরও পড়ুনঃ সরকারি হাসপাতালেই বিরল রোগের চিকিৎসা! ব্যায়বহুল ‘প্যারাডুয়োডেনাল হার্নিয়া’ অস্ত্রোপচার বিনামূল্যে, প্রাণরক্ষা গৃহবধূর, দৃষ্টান্ত মেদিনীপুর মেডিক্যালে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে নতুন পাকা সেতুর দাবি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সাময়িক মেরামতি করা হলেও তা টেকসই নয়। বনগাঁ ও বসিরহাটের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য এই পথই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে ঝুঁকি জেনেও প্রতিদিন এই জরাজীর্ণ কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে একটি পাকা ও নিরাপদ সেতু নির্মাণ করে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিক প্রশাসন। নাহলে যে কোনও দিন বড়সড় বিপর্যয় ঘটতে পারে। ইছামতি নদীর কাঠের সেতু থেকে নদীতে পড়ছে দু’জন৷ একের পর এক দুর্ঘটনা, আতঙ্কে এলাকাবাসী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Basirhat: ইছামতির কাঠের সেতু যেন মৃত্যুফাঁদ! বনগাঁ-বসিরহাট সংযোগকারী একমাত্র ব্রিজের বেহাল দশা, নাস্তানাবুদ স্বরূপনগর, দ্রুত মেরামতের দাবি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement