TRENDING:

North 24 Parganas News: শীতের দিনে 'আউটিং' চাই? এই একটি বাসেই এবার বারাসাত থেকে পৌঁছে যান ইকোপার্ক

Last Updated:

আগামী দিনে পরিবেশবান্ধব এই বাসে যাত্রীদেরও আগ্রহ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: জেলা সদর বারাসাত থেকে এবার ইলেকট্রিক বাসেই পৌঁছে যাওয়া যাবে ইকোপার্ক, সেক্টর ফাইভ। বারাসাত থেকে এই প্রথম ব্যাটারি চালিত বাস চালু হয়েছে কয়েকদিন আগে। চাঁপাডালি-তিতুমীর বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত EB-12 বাস পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরাও। বারাসাত থেকে তথ্যপ্রযুক্তি নগরীতে যাওয়ার এ ধরনের বাস আগে ছিল না। যারা ইকোপার্ক বা সেক্টর ফাইভে কর্মসূত্রে যাতায়াত করেন তাদের জন্য এই রুট যথেষ্টই গুরুত্বপূর্ণ। ফলে উদ্বোধন হওয়া ব্যাটারি চালিত বাস পরিষেবায় উপকৃত হবেন বহু মানুষ।
advertisement

গত সপ্তাহ থেকে বাস পরিষেবা চালু হলেও, যাত্রীদের কাছে তেমন কোনও তথ্য না থাকায় প্রথম কয়েকদিন সেই অর্থে যাত্রী দেখা যায়নি। তবে যাত্রী সংখ্যা ধীরে ধীরে বাড়ছে ব্যাটারি চালিত এই রুটের বাসে,  জানালেন চালক এবং  কন্ডাক্টর। বাসে উঠলে ন্যূনতম ভাড়া ২০ টাকা এবং শেষ গন্তব্য সাপুরজী পর্যন্ত ভাড়া রাখা হয়েছে ৪৫ টাকা। বাসে চড়ে দারুণ মজা৷ না আছে কোনও আওয়াজ, না আছে কোনও ঝাঁকুনি। বারাসত চাঁপাডালি থেকে ছেড়ে যশোররোড ধরে এয়ারপোর্ট এক নম্বর হয়ে ভিআইপি রোড, তারপর হলদিরাম দিয়ে বামদিক ধরে চিনারপার্ক, ইকোপার্ক, ইকোস্পেস, আলিয়া ইউনিভার্সিটি হয়ে বাস চলে যাবে সাপুরজী পর্যন্ত।

advertisement

আরও পড়ুন: শিব ঠাকুরের মামলাই কি কাল হল? অনুব্রতর জামিনের আর্জি খারিজ করল হাইকোর্ট

সেই অর্থে এই বাস রুটের প্রচার এখনও সে ভাবে হয়নি বলে বর্তমানে যাত্রী সংখ্যা কিছুটা কম তবে WBTC কর্মীদের দাবি, যাত্রী সংখ্যা বাড়বে এই গুরুত্বপূর্ণ রুটে। প্রথম এই ব্যাটারি চালিত বাস চালু হল। আগামী দিনে আরও ব্যাটারি চালিত বাস বাড়বে বলে আশাবাদী সংস্থাসহ যাত্রী সাধারণ। আপাতত এই রুটে চারটি বাস চলছে সকালে থেকে। শীতাতপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইকো ফ্রেন্ডলি ভেইকেল এটি। আগামী দিনে পরিবেশবান্ধব এই বাসে যাত্রীদেরও আগ্রহ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: শীতের দিনে 'আউটিং' চাই? এই একটি বাসেই এবার বারাসাত থেকে পৌঁছে যান ইকোপার্ক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল