TRENDING:

Bangla News: আর যেতে হবে না কেদারনাথে! সাধ‍্যের মধ‍্যে মনের বাসনা পূরণ এবার বসিরহাটেই

Last Updated:

Bangla News: অনেক ভক্তরা চাইলেও কেদারনাথ মন্দিরের দর্শন পান না। তারা এবার সীমান্ত শহর বসিরহাটে গড়ে ওঠা এই এক টুকরো কেদারনাথ কিছুটা হলেও আপনার স্বাদ পূরণ করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাটঃ বসিরহাটে এবার কেদারনাথের আদলে তৈরি হল কেদারনাথ মন্দির। আর এই মন্দির ঘুরে যেতে পারেন যে কোনও দিন। ইচ্ছে থাকলেও হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথে অনেকেই টাকার অভাব আবার কেউ সময়ের অভাবে যেতে পারেন না।
advertisement

আরও পড়ুনঃ ইশারায় মহিলার চালককে ডাক আর তারপর…! হাড়হিম করা ঘটনায় চমকে উঠল পুলিশও

পাশাপাশি হিমালয়ের বুকে এই মন্দির কয়েক মাসের জন্য বন্ধও থাকে। সেই জন্য অনেক ভক্তরা চাইলেও কেদারনাথ মন্দিরের দর্শন পান না। তাঁরা এবার সীমান্ত শহর বসিরহাটে গড়ে ওঠা এই এক টুকরো কেদারনাথ কিছুটা হলেও আপনার স্বাদ পূরণ করবে।

advertisement

একই আদল, একই অবয়ব, বাইরে থেকে এক ঝলক দেখলে মনে হবে বুঝি কেদারনাথ মন্দিরে এসেছেন। বসিরহাট শহরের ১৫ নং ওয়ার্ডে এই মন্দির স্থাপিত হয়েছে। উল্লেখ্য, কয়েক বছর আগে এলাকার কয়েকজন যুবক হিমালয়ের বুকে উত্তরাখন্ডে কেদারনাথে গিয়ে এই মন্দির তৈরির মনবাসনা  করেন।

View More

বাড়ি ফিরেই এই মন্দির তৈরি শুরু করেন উদ্যোক্তারা। এই মন্দির দেখতে হিমালয়ের বুকে গড়ে ওঠা কেদারনাথের মত হলেও আকারে অত বড় নয়। স্থানীয়দের যৌথ সহায়তায় নিত্য পুজো থেকে শুরু করে ভোগ, সবই হয় এখানে। সব মিলিয়ে বসিরহাটে গড়ে ওঠা এই কেদারনাথ মন্দিরে ভক্তদের সমাগমও বাড়ছে নিয়মিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangla News: আর যেতে হবে না কেদারনাথে! সাধ‍্যের মধ‍্যে মনের বাসনা পূরণ এবার বসিরহাটেই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল