advertisement

LPG Cylinder Crisis: ফোনে এল গ্যাসের মেসেজ, কিন্তু বাড়িতে এল না সিলিন্ডার! হিঙ্গলগঞ্জে বড় ‘রহস্য’,হয়রানি বাড়তেই ব্যাপক ক্ষোভ গ্রাহকদের

Last Updated:

North 24 Parganas LPG Cylinder Crisis: হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় রান্নার গ্যাস নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। গ্রাহকদের মোবাইলে গ্যাস ডেলিভারি মেসেজ চলে এলেও বাস্তবে তাঁদের কাছে পৌঁছচ্ছে না সিলিন্ডার। এর নেপথ্যে কি বড় কোনও কারচুপি চলছে? প্রশ্ন হিঙ্গলগঞ্জবাসীদের।

+
Gas

Gas Cylinder Crisis

হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জে এলপিজি গ্যাস সরবরাহ নিয়ে নতুন করে সমস্যার অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিয়ম মেনে গ্যাস বুকিং করার পরেও অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে সিলিন্ডার পৌঁছচ্ছে না। ফলে গৃহস্থালি থেকে শুরু করে গ্যাসনির্ভর বিভিন্ন পেশার মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও অসন্তোষ।
এলাকার বেশ কয়েকজন গ্রাহক জানিয়েছেন, বুকিং করার পর ডেলিভারির বার্তা এলেও বাস্তবে সেই সিলিন্ডার বাড়িতে পৌঁছতে দেরি হচ্ছে। হিঙ্গলগঞ্জের বাসিন্দা বাপি মণ্ডল জানান, তিনি গত ২০ ফেব্রুয়ারি গ্যাস বুকিং করেছিলেন। বুকিংয়ের পর ডেলিভারি সংক্রান্ত মেসেজ পেলেও এখনও পর্যন্ত তার বাড়িতে সিলিন্ডার পৌঁছয় নি। একই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন আরও বহু গ্রাহক।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অটো চালকরা। হিঙ্গলগঞ্জ এলাকার একাধিক অটো চালকের দাবি, আগের তুলনায় এখন অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। ফলে প্রতিদিনের খরচ বেড়ে যাওয়ায় গাড়ি চালিয়ে আগের মতো লাভ করা কঠিন হয়ে পড়ছে। অটো চালকদের কথায়, গ্যাসের বাড়তি দামের কারণে অনেকেই এখন কম ট্রিপ করছেন। কেউ কেউ আবার বিকল্প আয়ের পথ খোঁজার চেষ্টা করছেন। এর প্রভাব পড়ছে যাত্রী পরিষেবার উপরও। নিয়মিত অটো না পাওয়ায় সাধারণ যাত্রীদেরও ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীদের বক্তব্য, বুকিং করার পরেও যদি দীর্ঘদিন গ্যাস না মেলে, তাহলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়। তাই দ্রুত সমস্যার সমাধান করে নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন হিঙ্গলগঞ্জের বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Cylinder Crisis: ফোনে এল গ্যাসের মেসেজ, কিন্তু বাড়িতে এল না সিলিন্ডার! হিঙ্গলগঞ্জে বড় ‘রহস্য’,হয়রানি বাড়তেই ব্যাপক ক্ষোভ গ্রাহকদের
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement