TRENDING:

Nadia News: ডেঙ্গি ভয়ঙ্কর নদিয়ায়, পরিস্থিতি সামলাতে মশারি বিলি

Last Updated:

ডেঙ্গি সংক্রমণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে নদিয়াজুড়ে। পরিস্থিতি সামলাতে প্রশাসনের পাশাপাশি তৃণমূল মশারি বিলি করছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: ডেঙ্গি সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে নদিয়া-জুড়ে। জেলার প্রতিটি হাসপাতালে উপচে পড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্ষার শুরুতেই এই পরিস্থিতি হওয়ায় দুশ্চিন্তায় বেড়েছে প্রশাসনের। পরিস্থিতি সামলাতে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ।
advertisement

নদিয়ায় এবারের ডেঙ্গি আক্রান্তদের মধ্যে বিপুল সংখ্যায় থাকছে প্রান্তিক শ্রেণির মানুষেরা। বিশেষজ্ঞদের ধারণা আর্থিক অভাবের কারণেই তাঁরা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে পারছেন না। সেই কারণেই আরও ছড়িয়ে পড়ছে ডেঙ্গি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গরিব পরিবারগুলোর মধ্যে শুরু হয়েছে মশারি বিতরণের কাজ।

আরও পড়ুন: জল অপচয় রোধ ও সংরক্ষণের বার্তা দিতে পড়ুয়াদের নিয়ে অভিনব উদ্যোগ

advertisement

এদিকে প্রশাসনের তৎপরতার মধ্যেই ডেঙ্গিতে মৃত্যু অব্যাহত। রানাঘাটে এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি রাস্তায় নেমেছে শাসকদল। তৃণমূলের পক্ষ থেকে এলাকায় বিতরণ করা হয় মশারি।

View More

ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের ফুলিয়া বুইচা বসাক পাড়ায় একটি পথ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই পথসভায় ডেঙ্গি আক্রান্তদের পরিবারের হাতে মশারি তুলে দেওয়া হয়। এদিকে ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রশাসনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতের অভিযোগ তুলে শনিবার রানাঘাট পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি‌।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে থামবে না পড়াশোনা! প্রান্তিক শিশুদের মূলধারার শিক্ষার জন্য ‘সেবা শিক্ষা নিকেতন’
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ডেঙ্গি ভয়ঙ্কর নদিয়ায়, পরিস্থিতি সামলাতে মশারি বিলি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল