TRENDING:

Bengal News| Durgapur: ভৌতিক আখ্যা দিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়ায়, রটনায় বিরক্ত দুর্গাপুর

Last Updated:

ভাইরাল হওয়ার নেশায় সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটররা এই সমস্ত ভিডিও বানিয়েছেন বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একসময় যে জায়গা স্কুল পড়ুয়াদের কোলাহলে মুখরিত ছিল, আজ সেই জায়গায় শুধুই নিঃস্তব্ধতা। স্কুল ভবনের করুণ দশার কারণে বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। তার সুযোগ নিচ্ছেন কিছু চিত্র নির্মাতা। পরিত্যক্ত স্কুল ভবনকে কেন্দ্র করে ভৌতিক ঘটনার (Viral video) খবর রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যে ঘটনার জেরে বেজায় বিরক্ত স্থানীয় বাসিন্দার।
এই পরিত্যক্ত স্কুল ভবনটিকে ভৌতিক আখ্যা দিয়ে ভিডিও।
এই পরিত্যক্ত স্কুল ভবনটিকে ভৌতিক আখ্যা দিয়ে ভিডিও।
advertisement

দুর্গাপুর স্টিল টাউনশিপের শিবাজি উচ্চবিদ্যালয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে স্কুল ভবনের করুণ অবস্থা হয়। যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে বিদ্যালয় ভবনের পুরোনো আবাসনটি পরিত্যক্ত ঘোষণা করে ডিএসপি কর্তৃপক্ষ। এখন সেখানে শুধুই নিঃস্তব্ধতা। চারদিকে আগাছার জঙ্গল। তারই সুযোগে বিদ্যালয় ভবন ঘিরে ছড়ানো হচ্ছে ভৌতিক ঘটনার রটনা।

আরও পড়ুন Bengal Weather| South 24 Parganas: পিছু ছাড়ছে না বৃষ্টি, ভারী বর্ষণে জলমগ্ন জেলার বিভিন্ন প্রান্ত, সমস্যায় সাধারণ মানুষ

advertisement

বিগত দু-তিন বছরে শিবাজি উচ্চবিদ্যালয়ের (High School) পরিত্যক্ত ভবনটি নিয়ে প্রচুর ভিডিও তৈরি করা হয়েছে। যা আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়ার নেশায় সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটররা এই সমস্ত ভিডিও বানিয়েছেন বলে অভিযোগ। ইউটিউবে গিয়ে দুর্গাপুরের হন্টেড স্থানগুলি খুঁজতে চাইলে এখন এই জায়গার নাম প্রথম দিকে আসে।

তবে স্থানীয়দের দাবি, এইগুলো শুধুই রটনা। সাধারণ মানুষের মধ্যে অহেতুক ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ভাইরাল হওয়ার জন্য এইসব ধরণের ভিডিও তৈরি করা হচ্ছে। কিন্তু আদতে তেমন কিছুই ঘটেনি। স্থানীয়দের দাবি, তারা এখনও পর্যন্ত কোনওদিন কোনও ভৌতিক ঘটনা প্রত্যক্ষ করেননি। বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে কেয়ারটেকারও তেমন কিছু কোনওদিন দেখেননি। শুধুমাত্র ভিডিও বানিয়ে (YouTube Video) মানুষকে ভয় দেখানো হচ্ছে। যে কারণে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষকে।

advertisement

এই ঘটনার প্রতিবাদ করছেন তারা। তাদের অনুরোধ, প্রশাসন বিষয়টির দিকে নজর দিক। নাহলে এলাকার নামে মিথ্যা রটনার পরে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের। ডিএসপি কর্তৃপক্ষের কাছে তাদের অনুরোধ, পরিত্যক্ত ভবনটিকে কেন্দ্র করে যে আগাছা জন্ম নিয়েছে, তা পরিষ্কার করানো হোক। নচেত বর্ষাকালে সাপ, পোকা মাকড়ের উৎপাত বৃদ্ধি পাচ্ছে। তবে ভৌতিক কাণ্ডের নামে রটনার বেজায় বিরক্ত স্থানীয় মানুষজন।

advertisement

আরও পড়ুন Bengal News| Birbhum: পুলিশি উদ্যোগে জাতীয় সড়কের উপর থাকা ডেউচা ব্রিজের রাস্তা সারাই

অন্যদিকে দুর্গাপুর ওমেন্স কলেজ সংলগ্ন রাস্তাটিতে রাত বাড়লে মানুষের আনাগোনা কমে যায়। তাছাড়াও রাস্তার দুদিকে রয়েছে বড় বড় গাছ। যার ফলে রাস্তা আধো আলো-আধো অন্ধকার অবস্থায় থাকে (South Bengal News)। ওই জায়গাটিকেও হন্টেড প্লেস আখ্যা দিয়ে তৈরি করা হয়েছে ভিডিও। এই ঘটনার পরে ওই রাস্তা দিয়ে যেতে কিছু কিছু মানুষ ভয় পাচ্ছেন।

advertisement

কিন্তু দীর্ঘদিন ধরে যাঁরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তারা বলছেন, দীর্ঘদিন ধরে একই রাস্তায় যাতায়াত করছেন তারা। কোনওদিন ভয়ের কোনও ঘটনা ঘটেনি। এখন করোনার (Durgapur News) জন্য মানুষ রাস্তায় কম বের হচ্ছেন। তাই এই রাস্তাটি তুলনামূলক আরও কিছুটা ফাঁকা হয়ে গিয়েছে। তবে ভৌতিক কোনও কাণ্ডের কথা একেবারে উড়িয়ে দিয়েছেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
হিঙ্গলগঞ্জে নতুন স্লুইস গেটে ত্রুটি! নোনা জলে নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি, ফুঁসছেন চাষিরা
আরও দেখুন

সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ার ভিডিও ক্রিয়েটরদের এহেন তথ্যচিত্র নির্মাণে বেজয়া বিরক্ত দুর্গাপুরের মানুষ। সুন্দর সাজানো-গোছানো শহরের বদনাম করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। যুক্তিবাদী সব মানুষের অনুরোধ, রটনা ছড়িয়ে ভিডিও তৈরি করার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করুক প্রশাসন।

বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Durgapur: ভৌতিক আখ্যা দিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়ায়, রটনায় বিরক্ত দুর্গাপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল