TRENDING:

হিঙ্গলগঞ্জে নতুন স্লুইস গেটে ত্রুটি! নোনা জলে নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি, সরকারি বরাদ্দে নিম্নমানের কাজের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন চাষিরা

Last Updated:

North 24 Parganas News: সদ্যই রাজ্য সরকারের প্রায় ৩ লক্ষ টাকা বরাদ্দে হিঙ্গলগঞ্জে নতুন নির্মিত স্লুইস গেট নির্মিত হয়েছিল। কয়েকদিনের মধ্যেই তাতে দেখা গেল ত্রুটি। ইছামতীর নোনা জল ঢুকছে বিস্তীর্ণ চাষ জমিতে। ক্ষোভে ফুঁসছেন হিঙ্গলগঞ্জের চাষিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: নতুন স্লুইস গেটে ত্রুটি, নোনা জলে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। স্লুইস গেট দিয়ে নোনা জল ঢুকছে চাষের জমিতে। যার ফলে সমস্যায় সুন্দরবনের চাষিরা। ক্ষোভে ফুঁসছেন হিঙ্গলগঞ্জের চাষিরা।
advertisement

উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া দালালাবাদ এলাকায় নতুন নির্মিত স্লুইস গেট ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন চাষিরা। অভিযোগ, নিম্নমানের কাজের জেরে ইছামতী নদীর নোনা জল ঢুকে পড়েছে বিস্তীর্ণ চাষের ক্ষেতে। এতে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ বহরমপুরে চালু হল দু’টি নতুন সু-স্বাস্থ্য কেন্দ্র! বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষা, বয়স্কদের বাড়িতে গিয়ে পরিষেবা প্রদান

advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পুরনো স্ললুইস গেটটি বিকল অবস্থায় পড়ে ছিল। ফলে জল নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল। এরপর পঞ্চায়েতের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার উন্নয়ন পরিষদের উদ্যোগে নতুন করে স্লুইস গেট নির্মাণ করা হয়। প্রকল্পের ২ লক্ষ ৬৯ হাজার ৮৭২ টাকা ব্যয়ে স্লুইস গেটটি নির্মিত হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, অত্যন্ত তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ মরণোত্তর দানে অমরত্বের বার্তা, মৃত্যুকে জয় করার মানবিক অঙ্গীকার পুরুলিয়ার রেল কর্মীর

তাদের দাবি, প্রকৃত ব্যয়ের তুলনায় অনেক কম খরচেই কাজ সম্পন্ন হয়েছে। নতুন স্লুইস গেট তৈরি হওয়ার পরও কীভাবে নদীর নোনা জল সরিষা ক্ষেতে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন তুলছেন চাষিরা। চাষি তুষার কান্তি মণ্ডল-সহ একাধিক কৃষক জানান, অনেকেই সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে কিংবা অন্যত্র থেকে ধার করে চাষ করেছেন। এখন ফসল নষ্ট হয়ে যাওয়ায় ঋণ শোধ নিয়ে গভীর চিন্তায় পড়েছেন তারা। দ্রুত ক্ষতিপূরণ ও সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস জানান, “বাঁকড়া দালালাবাদ এলাকার একটি স্লুইস গেট দিয়ে জল ঢোকার কথা শুনেছি। এতে চাষিদের সমস্যা হচ্ছে। পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত জল নিকাশের ব্যবস্থা করা হচ্ছে।” এখন দেখার, প্রশাসনের তৎপরতায় সমস্যার কত দ্রুত সমাধান হয় এবং ক্ষতিগ্রস্ত চাষিরা আদৌ উপযুক্ত ক্ষতিপূরণ পান কি না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
হিঙ্গলগঞ্জে নতুন স্লুইস গেটে ত্রুটি! নোনা জলে নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি, সরকারি বরাদ্দে নিম্নমানের কাজের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল