advertisement

এক বিঘা জমিতেই ৬০ হাজার টাকা লাভ! ১০ মাসেই ভাগ্যবদল করতে পারেন আপনিও, জানুন আখ চাষের সহজ উপায়

Last Updated: Apr 03, 2026, 16:25 IST

ধান চাষের পাশাপাশি আখ চাষেই মিলছে সোনার ফসল। দু’হাতে মোটা টাকা কামাচ্ছেন এই এলাকার কৃষকরা। বিঘার পর বিঘা আখ চাষ করছেন কৃষকরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরার মহাবিশ্রা এলাকা। এই এলাকার কৃষকরা মূলত ধান চাষের পাশাপাশি আখ চাষ করেন। দীর্ঘ কয়েক দশক ধরে তারা এই চাষ করে আসছেন। এখানকার অনুকূল মাটি ও আবহাওয়ার জন্য আখের ফলনও ভাল হয়। ফলে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। অনেকেই ধান ছেড়ে আখ চাষের দিকেই ঝুঁকছেন। আখ চাষের জন্য প্রথমে জমি ভাল করে চাষ দিতে হয়। এরপর মাটিতে জৈব সার ও রাসায়নিক সার মিশিয়ে প্রস্তুত করা হয়। সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আখের কান্ড বা সেট রোপণ করা হয়। প্রতিটি কান্ডে ২-৩টি গাঁট থাকতে হয়। সেগুলো সারিবদ্ধভাবে মাটিতে পুঁতে দেওয়া হয়। কিছুদিন পর চারা বের হয়। নিয়মিত সেচ দিতে হয়। আগাছা পরিষ্কার করা জরুরি। রোগ-পোকা দমনের জন্য সময়মত ওষুধ প্রয়োগ করতে হয়। এই চাষে প্রচুর পরিচর্যার প্রয়োজন।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
এক বিঘা জমিতেই ৬০ হাজার টাকা লাভ! ১০ মাসেই ভাগ্যবদল করতে পারেন আপনিও, জানুন আখ চাষের সহজ উপায়
advertisement
advertisement