advertisement

North 24 Parganas News: আধুনিকতায় অস্তিত্ব হারাচ্ছে ঐতিহ্যের পোড়ামাটির প্রদীপ, মুখ ফিরিয়েছে নতুন প্রজন্মও 

Last Updated:

বিদেশি ও আধুনিক আলোর চাহিদা বাড়ায় ক্রমশ অন্ধকারে চলে যাচ্ছে মাটির প্রদীপ শিল্প।

+
মাটির

মাটির প্রদীপ

উত্তর ২৪ পরগনা: হাতে আর বাকি মাত্র ক’দিন তারপরেই সারা দেশ মেতে উঠবে আলোর উৎসবে। ডিজিটাল দুনিয়ায় বিদেশি ও আধুনিক আলোর চাহিদা বাড়ায় ক্রমশ অন্ধকারে চলে যাচ্ছে মাটির প্রদীপ শিল্প। বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকলেও, বর্তমানে তা আজ অনেকটাই ধ্বংসের পথে। অতীতে এই সময়ে যখন নাওয়া খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরি করতে ব্যস্ত থাকতেন জেলার শিল্পীরা, সেখানে এখন কোনরকমে চলছে হাতেগোনা কয়েকটা প্রদীপ বানানোর কাজ। নেই আর সেই ব্যস্ততা।
নতুন প্রজন্ম এই শিল্প থেকে মুখ ফিরিয়েছে বলেই আক্ষেপ এতদিন ধরে ঐতিহ্যের প্রদীপ শিল্পকে বয়ে নিয়ে আসা শিল্পীদের। ভাটপাড়া বিধানসভার অন্তর্গত জলের ট্যাঙ্ক এলাকায় বেশ কয়েকটি পরিবার কয়েক যুগ ধরে চালিয়ে আসছেন মাটির প্রদীপ তৈরি কাজ। কাঁচা মাটিকে বিভিন্ন ছাঁচে ফেলে রং তুলি দিয়ে সাজিয়ে সেই প্রদীপ রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত, কিন্তু আজ প্রদীপের নিচেই অন্ধকার। বিদেশি লাইটের চাহিদায় ঢেকেছে মাটির প্রদীপের আলো।
advertisement
advertisement
আধুনিক নানা ধরনের প্রদীপের কাছে আজ অনেকটাই ম্লান পোড়া মাটির চেনা প্রদীপ। শিল্পীরা জানান, সরকারি ভাবে কোন সাহায্য মেলে না। আগের তুলনায় অর্ডারও অনেক কমে গেছে। কোনরকম পেট চালানোর জন্য কাঁচা মাটির প্রদীপ শিল্প বাঁচিয়ে রাখছেন তারা। বিদেশি লাইটের দাপাদাপি বন্ধ না হলে, আর বাঁচানো যাবে না এই শিল্পকে। প্রচুর পরিশ্রম করলেও লাভ তেমন হয় না, তাই নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছে এই শিল্পের থেকে। আর এভাবেই এলইডির যুগে হয়তো হারিয়ে যাবে বাংলার আলোর উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা মাটির প্রদীপের অস্তিত্ব।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: আধুনিকতায় অস্তিত্ব হারাচ্ছে ঐতিহ্যের পোড়ামাটির প্রদীপ, মুখ ফিরিয়েছে নতুন প্রজন্মও 
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement