Gaurav Kapur-Kritika Kamra : ক্রিকেটের জনপ্রিয় সঞ্চালকের বিয়ে, পাত্রী সুন্দরী অভিনেত্রী! নেচে-গেয়ে আসর মাতালেন যুবরাজ সিং!
- Published by:Suman Majumder
Last Updated:
Gaurav Kapur marry with Kritika Kamra: তিনি ক্রিকেটে ভারতের জনপ্রিয় সঞ্চালক। গৌরব কাপুর বিয়ে করলেন অভিনেত্রী কৃতিকা কামরাকে।
জনপ্রিয় ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুর এবং অভিনেত্রী কৃতিকা কামরা এখন আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। বুধবার এই জুটি মুম্বই-এর বান্দ্রা এলাকায় নিজেদের বাড়িতে এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সেরেছেন। জাঁকজমক ও বড় আয়োজন করেননি তাঁরা। খুবই সাধারণ ও ঘরোয়া পরিবেশে নতুন জীবনের শুরু করেছেন। এই অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল, Breakfast with Champions-এর সঞ্চালক গৌরব কাপুর এবং অভিনেত্রী কৃতিকা কামরা দুজনেই দীর্ঘদিন ধরেই নিজেদের ব্যক্তিগত জীবন প্রচারের আড়ালে রেখেছিলেন।
advertisement
advertisement
বিয়ের দিনে কৃতিকা কামরা একটি ঐতিহ্যবাহী সাজ বেছে নিয়েছিলেন। তিনি Cinnabar ব্র্যান্ডের ‘সিন্দুর লাল’ রঙের অত্যন্ত সুন্দর চন্দেরি শাড়ি পরেছিলেন, যা তসর সিল্ক দিয়ে বোনা ছিল। সিঁথিতে সিঁদুর এবং গলায় একটি সাদামাটা হার তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছিল। অন্যদিকে, গৌরব কাপুর পরেছিলেন বিখ্যাত ডিজাইনার রাঘবেন্দ্র রাঠোর-এর তৈরি কাস্টম বন্ধগলা স্যুট, যাতে তাঁকে বেশ স্মার্ট ও মানানসই দেখাচ্ছিল।
advertisement
বিয়ের সব আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পর নবদম্পতি গৌরব কাপুর এবং কৃতিকা কামরা নিজেদের বাড়ির বাইরে এসে সেখানে উপস্থিত পাপারাজ্জিদের সঙ্গে দেখা করেন। তাঁরা ক্যামেরার সামনে হাসিমুখে অনেক ছবি তোলেন এবং উপস্থিত ফটোগ্রাফারদের মিষ্টি খাইয়ে আপ্যায়নও করেন। তাদের এই সাদামাটা ও বিনয়ী আচরণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা পাচ্ছে।
advertisement
নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু নিয়ে আনন্দ প্রকাশ করে গৌরব কাপুর এবং কৃতিকা কামরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, “আমরা সবসময়ই বিশ্বাস করেছি যে জীবনের সবচেয়ে অর্থপূর্ণ মুহূর্তগুলো সেইগুলোই, যা আপনি সবার সঙ্গে ভাগ করে নেন। আমরা যখন একসঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করছি তখন মুম্বইতে আমাদের বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বিয়ের এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা ভীষণ খুশি।”
advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এবং আশিস নেহরা। যুবরাজ সিং তাঁর স্ত্রী হেজেল কিচ ও সন্তানদের নিয়ে ঐতিহ্যবাহী পোশাকে অনুষ্ঠানে যোগ দেন।যুবরাজ সিং ও প্রাক্তন পেসার আশিষ নেহরা প্রায় একই সময়ে অনুষ্ঠানে প্রবেশ করেন। সেই সময় নেহরার একটি খুবই মিষ্টি মুহূর্ত দেখা যায়। যুবরাজের সন্তানদের দেখেই তিনি খুব খুশি হয়ে যান এবং যুবির ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করতে থাকেন।








