রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে হারিয়ে শেষ হাসি হাসল রাজস্থান, লিগ টেবিলের শীর্ষে বৈভবরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GT vs RR: হাইস্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রান করে রাজস্থান। ২০ ওভারে ৮ উইকেটে ২০৪ রান করে গুজরাত। ৬ রানে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষ স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস।
রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত টাইটান্সরে হারিয়ে আইপিএল ২০২৬-এ টানা দ্বিতীয় জয় পেল রাজস্থান রয়্যালস। হাইস্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রান করে রাজস্থান। ধ্রুব জুরেল ৭৫, যশস্বী জয়সওয়ালের ৫৫ ও বৈভব সূর্যবংশীর ৩১ রান করেন। রান তাড়া করতে নেমে সাই সুদর্শন ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। মিডল অর্ডারের ব্যর্থতায় চাপ বাড়ে গুজরাতের উপর। শেষের দিকে রাশিদ খান ও কাগিসো রাবাডা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ২০ ওভারে ৮ উইকেটে ২০৪ রান করে গুজরাত। ৬ রানে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষ স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস।
এদিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন দুরন্ত শুরু করেন দুই তারকা যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। পাওয়ার প্লে-তেই মারকাটারি ব্যাটিং করে ৭০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন। বৈভব ৩১ রানে আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান যশস্বী ও হাফসেঞ্চুরি করেন। প্রথম ডাউন ব্যাট করতে নেমে শুরুটা একটু ধীর গতির করলেও সেট হতেই একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন ধ্রুব জুরেল। যশস্বীর সঙ্গে জুটি বেঁধে ৫৬ রান যোগ করেন। এরপর যশস্বী ফেরে ৫৫ রানে।
advertisement
একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান রয়্যালস। কিন্তু অপরদিকে, দুরন্ত ব্যাটিং করেন ধ্রুব জুরেল। ক্রিকেটীয় শটেও যে টি-২০ ক্রিকেটে রান করা যায় তা বুঝিয়ে দেন ভারতীয় তারকা। নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন। তারপর রানের গতি আরও বাড়ান। ধ্রুব জুরেলের ব্যাটে ভর করেই ২০০ পার করে রাজস্থান রয়্যালসের স্কোর। শেষ পর্যন্ত শেষ ওভারে ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ৫টি ছক্কা ও ৫টি চার মারেন তিনি। ৬ উইকেট হারিয়ে ২১০ করে রাজস্থান রয়্যালস।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ভাল শুরু করেম সাই সুদর্শন ও কুমার কুশাগ্র। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সুদর্শন। কুমার কুশাগ্র তাকে সঙ্গ দেন। ৮ ওভারে ৭৮ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন সাই সুদর্শন। খেলেন একের পর এক চোখ ধাঁধানো শট। কুমার কুশাগ্র আউট হন ব্যক্তিগত ১৮ রানে। দলের ১০৭ রানে মাথায় আউট সদুর্শন। ৪৪ বলে ৭৩ রানের ইনিংস সাজানো ৯টি চার ও ৩টি ছয়ে।\
advertisement
এরপর জস বাটলার চেষ্টা করলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান কেউই বড় স্কোর করতে পারেননি। জস বাটলারও চাপের মধ্যে ২৬ রান করে আউট হন। লাগাতার উইকেট পড়ায় ওভার পিছু রানও বাড়তে থাকে। শেষের দিকে রাশিদ খান ও কাগিসো রাবাডা আশা জাগিয়েছিলেন মারকাটারি ব্যাটিং করে। ২৪ রাশিদ খান ও রাবাডা ২৩ রান করেন। কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২৯৪ করে গুজরাত টাইটান্স। রবি বিষ্ণোই ৪টি উইকেট নিয়ে রাজস্থানের জয়ে বড় ভূমিকা রাখেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 11:48 PM IST










