BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বৃহস্পতিবার সন্ধেবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হওয়ার কথা৷ অমিত শাহ, জেপি নাড্ডা, নিতিন নবীন সকলেরই থাকার কথা সেখানে৷ এখানেই পশ্চিমবঙ্গ ও কেরলের প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার কথা
নয়াদিল্লি: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা৷ যা ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব বঙ্গ বিজেপির অন্দরে৷ ইতিমধ্যে বঙ্গ সফর সেরে ফিরে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ফুল বেঞ্চ৷ সব মিলিয়ে আগামী সপ্তাহেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ এমন পরিস্থিতিতে প্রার্থী তালিকার ঝাড়াই বাছাই প্রক্রিয়া ঘিরে তুমুল তৎপরতা চোখে পড়ল বিজেপি শিবিরে৷ গত বুধবার রাতের পরে বৃহস্পতিবার দুপুরেও জেপি নাড্ডার বাসভবনে চলল কোর কমিটির বৈঠক৷
আজ, বৃহস্পতিবার দুপুরে ফের জেপি নাড্ডার বাসভবনে বাংলার প্রার্থী তালিকা নিয়ে কোর কমিটির বৈঠক হয়৷ এরপরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। সেখানেই কেরল এবং বাংলার অন্তত প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
গতকালের বৈঠকে বাংলার ১৫০টি আসনের প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। দুপুরের বৈঠকে বাকি আসনের প্রার্থী সংক্রান্ত আলোচনা হওয়ার কথা ছিল৷
বৃহস্পতিবার দুপুরে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, ‘‘তৃণমূলকে হারানোর পরিকল্পনা। প্রার্থী তালিকা ‘ইমমেটিরিয়াল’৷ উপরে পদ্ম, নীচে নরেন্দ্র মোদি। ২৬শের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন। প্রার্থী তালিকা এবার গৌণ। পরশু দিন ব্রিগেডে ঐতিহাসিক সভা হবে প্রধানমন্ত্রীর। ’’
advertisement
গত বুধবার সন্ধেবেলা পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে কোর গ্রুপের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বৈঠক করে জেপি নাড্ডার বাড়ি থেকে বেরোন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিনের বৈঠকে অমিত শাহ, নিতিন নবীন, জেপি নাড্ডাদের সঙ্গেই উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, বিএল সন্তোষ, অমিত মালব্যরা। সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ অন্যান্য বঙ্গ বিজেপির নেতৃত্ব৷ বৈঠকে আসন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয় বলে খবর।
advertisement
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের পুরনো কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে খবর।
বৃহস্পতিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদির নেতৃত্বে বৈঠকে বসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। কেরল এবং বাংলার প্রথম প্রার্থী তালিকা এই বৈঠকেই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Mar 12, 2026 4:13 PM IST







