WB New Governor RN Ravi: শপথ নিলেন নতুন রাজ্যপাল আরএন রবি! চা-চক্র থেকে উঠে এগিয়ে এলেন মমতার দিকে! মুখ্যমন্ত্রী বললেন, ‘আপনাকে ও আপনার পরিবার কে জানি’
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বৃহস্পতিবার লোকভবনে শপথগ্রহণ করেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আরএন রবি৷ সম্প্রতি সি ভি আনন্দ বোসকে সরিয়ে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হয় দিল্লি থেকে৷
পশ্চিমবঙ্গের ২২ তম রাজ্যপাল হিসাবে শপথগ্রহণ করলেন আরএন রবি৷ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী লোকভবন (সাবেক রাজভবনে) তাঁকে বিশেষ শপথগ্রহণ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷
advertisement
যদিও বিরোধী দল বিজেপির তরফ থেকে কোনও প্রতিনিধি উপস্থিত ছিল না এদিনের অনুষ্ঠানে৷ ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও পুলিশ কর্তারা৷ জাতীয় গান বন্দে মাতরম্ এবং জাতীয় সঙ্গীত জনগণমন বাজানো হয়। শপথ নিয়ে মুখ্যমন্ত্রী-সহ অতিথিদের সঙ্গে আলাপ করেন নতুন রাজ্যপাল। সূত্রের খবর, উনি চা চক্রে যোগ দিয়েছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রী অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। তখন মুখ্যমন্ত্রী চা চক্র এর দিকে যেতে চাইলে রাজ্যপালই চলে আসেন মুখ্যমন্ত্রীর কাছে
advertisement
বিজেপি-র তরফে অনির্বাণ গঙ্গোপাধ্যায় শপথ অনুষ্ঠানে ছিলেন। তবে তিনি রাজ্যপালের ব্যাক্তিগত আমন্ত্রণে গিয়েছিলেন সেখানে। এদিন শপথ পর্ব শেষে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পশ্চিমবঙ্গের দায়িত্ব নেওয়ার আগে, রবি নাগাল্যান্ড, মেঘালয় এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
advertisement
advertisement
advertisement








