Speaker Om Birla: ‘বলতে দেওয়া হয় না,’ বিরোধীদের অভিযোগ নিয়ে মুখ এবার খুললেন স্পিকার ওম বিড়লা! বললেন...
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা দাবি করেন, তিনি দু’পক্ষকেই সময় দেন, কখনও পক্ষপাতিত্বমূলক কাজ করেননি৷
নয়াদিল্লি: বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে কথা বলতে না দেওয়ার অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা৷ তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে কথা বলতে গিয়ে স্পিকার জানান, তিনি কোনও পক্ষপাতিত্বমূলক কাজ করেননি এবং সংসদীয় নিয়ম মেনে দু’পক্ষকেই যথেষ্ট সময় দেওয়া হয়েছে৷ ওম বিড়লাকে তাঁর পদ থেকে সরানোর দাবি জানিয়ে লোকসভায় প্রস্তাব এনেছিল কংগ্রেস তৃণমূল সহ বিরোধীরা৷ সেই প্রস্তাব অবশ্য বুধবার ধ্বনি ভোটে খারিজ হয়ে যায়৷ তারপরেই বৃহস্পতিবার লোকসভার অধিবেশন চলাকালীন এই মন্তব্য করলেন ওম বিড়লা৷
যে সমস্ত সংসদেরা এই সময় তাঁর পাশে ছিলেন এবং তাঁর হয়ে কথা বলেছেন, তাঁদের সকলকে এদিন ধন্যবাদ জানান ওম বিড়লা৷
advertisement
বিড়লা জানান, তিনি চেষ্টা করেন যাতে সংসদের কোনও সদস্যকেই না সাসপেন্ড করতে হয়৷ কিন্তু, যখন কেউ নিয়ম লঙ্ঘন করেন, তখন আর কোনও উপায় থাকে না৷
advertisement
তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যদের বরখাস্ত করা তাঁর কাজের অংশ, যাতে তিনি সংসদের শালীনতা বজায় রাখতে পারেন। ৩৭৭ নম্বর বিধি অনুযায়ী তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত নিতে তাঁর কষ্ট হয়, তবে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তা-ও বিবেচনা করা উচিত।
বন্ধ মাইক্রোফোন বিতর্ক
বিরোধী সাংসদদের মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার অভিযোগের জবাবে বিড়লা বলেন, ‘‘চেয়ারের কাছে মাইক্রোফোন চালু বা বন্ধ করার কোনও বোতাম নেই।’’
advertisement
তিনি ব্যাখ্যা করেন যে, সংসদের নিয়ম অনুসারে যখন যে সংসদের পালা আসে, তখন কেবল তিনিই কথা বলতে পারেন।
বিরোধী দলের মহিলা সাংসদদের বিক্ষোভের কথাও উল্লেখ করেন বিড়লা। তিনি বলেন, সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে ট্রেজারি বেঞ্চে হামলা চালানোর পরে তিনি সংসদের মর্যাদা রক্ষার জন্য পদক্ষেপ নিয়েছিলেন।
advertisement
স্পিকার বলেন, সমস্ত ছবি, মুদ্রিত উপাদান, উদ্ধৃতি এবং নথি সংসদে উপস্থাপনের আগে তাঁর অনুমোদন নিতে হবে, কারণ সেটাই নিয়ম৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Mar 12, 2026 2:48 PM IST











