advertisement

Mamata Banerjee: ‘ফোন করে নির্দেশ দেন, মালদহ, মুর্শিদাবাদে ভোট কাটুন’! শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

Last Updated:

Mamata Banerjee: মালদহ থেকে বিজেপিকে ‘ভোট কাটা’ নিয়ে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন তৃণমূলের শীর্ষ নেত্রী৷

‘ফোন করে নির্দেশ দেন, মালদহ, মুর্শিদাবাদে ভোট কাটুন’! শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা Image- Mamata Banerjee FB
‘ফোন করে নির্দেশ দেন, মালদহ, মুর্শিদাবাদে ভোট কাটুন’! শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা Image- Mamata Banerjee FB
মালদহ: শনিবার মালদহে জনসভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মালদহ থেকে বিজেপিকে ‘ভোট কাটা’ নিয়ে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন তৃণমূলের শীর্ষ নেত্রী৷
তিনি বলেন, ‘‘এই সরকার দিল্লিতে আর নেই দরকার। আগে পরিবর্তন করতে হবে। যাঁদের নাম কেটেছে, দলীয় নেতাদের অনুরোধ করব, শুধু প্রচার করলে হবে না। এটাও বড় কাজ। দিল্লি থেকে লোকেরা দেখে দেখে সংখ্যালঘু, তফসিলি, জনজাতিদের ভোট বাদ দিয়েছে। বিজেপি কোনও ধর্মে বিশ্বাস করে না। ওদের ধর্ম একটাই, মানুষ মারার ধর্ম। অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, এখানে দাঁড়িয়ে সভা করে যাঁদের নাম কেটেছেন, তাঁদের সঙ্গে কথা বলুন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। ফোন করে নির্দেশ দেন, মালদহ, মুর্শিদাবাদে ভোট কাটুন। আমার কেন্দ্রেও ভোট কেটে দিয়েছে ৪০ হাজার। সব অফিসারদের বদলে দিয়েছে। ৫ রাজ্যে ভোট হচ্ছে। ৫০০ অফিসার বদলেছে। বাংলাতেই বদলেছে ৪০০ জনকে।’’
advertisement
advertisement
এসআইআর নিয়ে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘এসআইআরে অনেকের নাম কেটেছে। কার নাম কেটেছে হাত তুলবেন?’’ (মমতা ছবি তোলার নির্দেশ দিলেন)। তা হলে ভোট দেবে কে? বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন? সব মানুষের ভোটাধিকার কেটে দেবেন? বিজেপির দালালি করতে গিয়ে গণতন্ত্রের পরিহাস হচ্ছে। হামটি ডামটি শয়তানের দল। অত্যাচারী সরকার। মানুষকে লাইন দেওয়ার সরকার। গণতান্ত্রিক অধিকার কাড়ার সরকার।’’
advertisement
১০০ দিনের টাকা বন্ধ করেছে কেন্দ্র৷ কেন্দ্রের বিজেপি সরকাররকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘কেন্দ্র ১০০ দিনের টাকা বন্ধ করেছে। ৪ বছর ধরে টাকা দিচ্ছে না। আমাদের বঞ্চনা করছে। বাংলাকে বিজেপি সরকার বঞ্চনা করতে চায়। গরিব লোকের বাড়ি তৈরির টাকা বন্ধ করেছে। জলসত্রে মানুষ জল খাবে, তা-ও বন্ধ করেছে। মহাত্মাশ্রী প্রকল্প করা হয়েছে। ২ কোটি ২০ লক্ষ টাকায় রাস্তার মানোন্নয়ন করা হয়েছে। সবার কাঁচা বাড়ি আগামী দিনে সরকার পাকা করে দেবে। সকলের বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। দুয়ারে স্বাস্থ্য করব।’’
advertisement
লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, এদিন মালদহের জনসভা থেকে ফের জানিয়ে দিলেন মমতা৷ তিনি বলেন, ‘‘আপনার এলাকায় চিকিৎসক, নার্সেরা আসবেন। দুয়ারে স্বাস্থ্য করে দেব, যাতে কার কী রোগ হয়েছে জানতে পারেন, পরীক্ষা করাতে পারেন। লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। তফসিলি বন্ধু চলবে। জয় জোহার চলবে। কৃষক ভাতা চলবে। পরিযায়ী শ্রমিকদের জন্য পরিকল্পনা চলবে। এখান থেকে আম এখন বিদেশে যাচ্ছে। দিল্লি, কলকাতায় মেলা করে দিই।’’
advertisement
মালদহে গঙ্গার ভাঙন রোধ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘মালদহে গঙ্গায় ভাঙন বড় সমস্যা। রোখা খুব মুশকিল। আগুন আর জল, সামলানো মুশকিল। নদীর ভাঙন এক বার গড়ে, এক বার ভাঙে। পরিকল্পনা করছি। রিসার্চ টিম কাজ করছে। যতটা পেরেছি, করেছি। আরও করব।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: ‘ফোন করে নির্দেশ দেন, মালদহ, মুর্শিদাবাদে ভোট কাটুন’! শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement