advertisement

ভোটকর্মী নিয়ে জেলাশাসকদের ১০ দফা নির্দেশিকা নির্বাচন কমিশনের, ঘাটতি হলে কী করতে হবে?

Last Updated:

পশ্চিমবঙ্গে এ বারের বিধানসভা ভোটে ৮০ হাজারের বেশি বুথের জন্য প্রয়োজন চার লক্ষাধিক ভোটকর্মী। এ ছাড়া রিজার্ভ কর্মী এবং ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটের দৈনন্দিন কাজ সামলানোর জন্য প্রয়োজন আরও অন্তত এক লক্ষ কর্মী।

ভোটকর্মী নিয়ে জেলাশাসকদের ১০ দফা নির্দেশিকা নির্বাচন কমিশনের (PTI/Representative Image)
ভোটকর্মী নিয়ে জেলাশাসকদের ১০ দফা নির্দেশিকা নির্বাচন কমিশনের (PTI/Representative Image)
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ভোটকর্মী নিয়ে জেলাশাসকদের ১০ দফা নির্দেশিকা নির্বাচন কমিশনের। ভোটকর্মীর ঘাটতি হলে প্রতিবেশী জেলা থেকে ভোটকর্মী নিয়োগ করতে পারে জেলাগুলি। চুক্তিভিত্তিক (Contractual) কর্মীদের সম্পূর্ণভাবে বাদ দেওয়ার নির্দেশ। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের আলাদা তালিকা তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কর্মীদের সিনিয়রিটি ও পে-স্কেল অনুযায়ী দায়িত্ব বণ্টন। জেলায় মাইক্রো অবজার্ভার রাখার প্রয়োজন নেই ।বেশি সংখ্যায় মহিলা পোলিং পার্টি গঠনের উপর জোর। বিএলও-দের ভোটকেন্দ্রে নিয়োগ করে মোবাইল ডিপোজিশন ব্যবস্থা সহজ করা হবে। পোলিং পার্টিতে ‘সিনিওরিটি’ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মী ছাড় (exemption) শুধুমাত্র অত্যন্ত জরুরি ক্ষেত্রে সীমিত রাখার জন্য জেলাশাসকদের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।
advertisement
advertisement
ভোটকর্মীদের জন্য সুখবরও রয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন বা দুর্ঘটনার শিকার হন, তাহলে বিনামূল্যে মিলবে চিকিত্‍সা। যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকারই। বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্র দফতর।
advertisement
এদিকে শনিবার নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কর্মসূচি শুরু করবেন আসানসোলের বারাবনী থেকে, যেখানে প্রথম জনসভা হবে। এর পর তিনি বীরভূমে গিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন। পরে হাসন কেন্দ্রেও প্রচার সভা করবেন অভিষেক। অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের গাজোলে একটি জনসভা দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এর পর মালদহ শহরে একটি মিছিলেও অংশ নেবেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটকর্মী নিয়ে জেলাশাসকদের ১০ দফা নির্দেশিকা নির্বাচন কমিশনের, ঘাটতি হলে কী করতে হবে?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement