West Bengal Assembly Elections: পশ্চিবঙ্গে ক’দফায় ভোট করতে চাইছে কমিশন? মোটের উপর হয়ে গিয়েছে ‘সিদ্ধান্ত’, জানালেন আধিকারিক
- Published by:Satabdi Adhikary
Last Updated:
পশ্চিমবঙ্গে কত দফায় ভোট করতে চাইছে কমিশন৷ ঊর্ধ্বতন নির্বাচনী আধিকারিক সূত্রের খবর, ইতিমধ্যেই মোটের উপরে নেওয়া হয়েছে সিদ্ধান্ত৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আরও এক দফা আলোচনার পরে
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দুই দফাতে হতে চলেছে বলে জানালেন নির্বাচন কমিশনের এক উচ্চ পদস্থ আধিকারিক৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ওই আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনা করে দু’দফাতেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আয়োজিত হতে পারে৷
ওই আধিকারিক জানিয়েছেন, নয়া দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে আরও এক দফা আলোচনার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
ওই নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ‘‘পরের মাসেই দুই দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে৷’’
advertisement
advertisement
তিনি জানান, তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি প্রায় সমস্ত রাজনৈতিক দলই কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের কাছে এক বা ২ ধাপে ভোট করানোর আর্জি জানিয়েছে৷ নিরাপত্তা বাহিনীর আধিকারিকেরাও একই পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে৷
তিনি বলেন, ‘‘ভোট সংক্রান্ত হিংসা রোধেই দুই দফায় পশ্চিমবঙ্গে ভোট করানোর কথা ভাবা হচ্ছে৷ এমনচা হলে এক জায়গার দুষ্কৃতীরা অন্য জায়গায় গিয়ে অশান্তি করতে পারবে না৷ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সময় এই বিষয়টি বিবেচনা করা হবে৷’’
advertisement
পশ্চিমবঙ্গে এক দফায় ভোটগ্রহণ হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা ২০২৪ সালে ২৮৮টি আসন বিশিষ্ট মহারাষ্ট্রে এক দফায় বিধানসভা নির্বাচন করেছিলাম। পশ্চিমবঙ্গে এক দফায় নির্বাচন পরিচালনা করা অসম্ভব কাজ নয়।’’
advertisement
একুশের নির্বাচনে কী হয়েছিল?
বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল বিজেপি-জোর টক্করের পূর্বাভাস দিলেও ২০২১ সালের নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২১৩ আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস৷
সেবার ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিলে মোট ৮ দফায় ভোটগ্রহণ হয়েছিল রাজ্যে৷
Location :
New Delhi,Delhi
First Published :
Mar 12, 2026 12:26 PM IST








