advertisement

Indian Railways: হাওড়া স্টেশন থেকে নতুন ১৮টা ট্রেন! যাত্রীদের জন্য দুর্দান্ত সুবিধা করে দিল পূর্ব রেল, দেখে নিন তালিকা

Last Updated:

হাওড়া থেকে নতুন ১৮টি ট্রেন শুরু করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল ৷ এই সিদ্ধান্তে মালদহ টাউন, আসানসোল, দুর্গাপুরের মতো জায়গায় যাতায়াত হয়ে গেল আরও সহজ

News18
News18
নয়াদিল্লি: পূর্ব রেলপথে আঠারো ১৮টি অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ৷ সপ্তাহের কোন কোন দিন, কোন কোন সময়ে বাড়ল ট্রেন৷ রইল লিস্ট৷
১. ০৩৫৪০ বরাকর – হাওড়া স্পেশাল (১৩.০৩.২০২৬ তারিখে শুরু হওয়া যাত্রা) বরাকর থেকে ২০:৫৫ মিনিটে ছেড়ে পরের দিন ০২:৪৫ মিনিটে হাওড়া পৌঁছবে এবং ০৩৫৩৯ হাওড়া – বরাকর স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে শুরু হওয়া যাত্রা) হাওড়া থেকে ২০:৫০ মিনিটে ছেড়ে পরের দিন ০৩:০০ মিনিটে বরাকর পৌঁছবে।
২. ০৩৫৪২ আসানসোল – হাওড়া স্পেশাল (১৩.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) আসানসোল থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৫৫ টায় হাওড়া পৌঁছবে এবং ০৩৫৪১ হাওড়া – আসানসোল স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) হাওড়া থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৩০ টায় আসানসোল পৌঁছবে।
advertisement
advertisement
৩. ০৩৫৪৪ দুর্গাপুর – হাওড়া স্পেশাল (১৩.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) দুর্গাপুর থেকে রাত ৯:৫৫ মিনিটে ছেড়ে পরের দিন ০৩:১৫ মিনিটে হাওড়া পৌঁছবে এবং ০৩৫৪৩ হাওড়া – দুর্গাপুর স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) হাওড়া থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:৩০ মিনিটে দুর্গাপুর পৌঁছবে।
advertisement
৪. ০৩৫৪৬ সিউড়ি – হাওড়া স্পেশাল (১৩.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) সিউড়ি থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৪:৫০ টায় হাওড়া পৌঁছাবে এবং ০৩৫৪৫ হাওড়া – সিউড়ি স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) হাওড়া থেকে সন্ধ্যা ৭:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৩০ টায় সিউড়ি পৌঁছাবে।
৫. ০৩৪২০ মালদা টাউন – হাওড়া স্পেশাল (১৩.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) মালদা টাউন থেকে রাত ৯:১০ টায় ছেড়ে পরের দিন ০৫:১০ টায় হাওড়া পৌঁছাবে এবং ০৩৪১৯ হাওড়া – মালদা টাউন স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) হাওড়া থেকে সন্ধ্যা ৭:৫৫ টায় ছেড়ে পরের দিন ০৩:৫৫ টায় মালদা টাউন পৌঁছাবে।
advertisement
৬. ০৩৪২২ নিউ ফারাক্কা – হাওড়া স্পেশাল (১৩.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) নিউ ফারাক্কা থেকে রাত ৯:০০ টায় ছেড়ে পরের দিন ০৪:৩০ টায় হাওড়া পৌঁছাবে এবং ০৩৪২১ হাওড়া – নিউ ফারাক্কা স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) হাওড়া থেকে রাত ৯:২০ টায় ছেড়ে পরের দিন ০৫:০০ টায় নিউ ফারাক্কা পৌঁছবে।
৭. ০৩০২০ মুরারাই – হাওড়া স্পেশাল (১৩.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) মুরারাই থেকে রাত ৯:০০ টায় ছেড়ে পরের দিন ০২:০০ টায় হাওড়া পৌঁছাবে এবং ০৩০১৯ হাওড়া – মুরারাই স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) হাওড়া থেকে রাত ৮:৩৫ টায় ছেড়ে পরের দিন ০৩:৩৫ টায় মুরারাই পৌঁছবে।
advertisement
৮. ০৩০২২ কাটোয়া – হাওড়া স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) কাটোয়া থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে ১০:২০ টায় হাওড়া পৌঁছবে এবং ০৩০২১ হাওড়া – কাটোয়া স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) হাওড়া থেকে সন্ধ্যা ৬:৪৫ টায় ছেড়ে একই দিনে রাত ৯:৪৫ টায় কাটোয়া পৌঁছবে। ট্রেনটি পথে সমস্ত স্টেশনে থামবে।
advertisement
৯. ০৩১২০ পলাশী – শিয়ালদহ স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) পলাশী থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে ১১:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১১৯ শিয়ালদহ – পলাশী স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:৩০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় পলাশী পৌঁছবে। ট্রেনটি পথে সমস্ত স্টেশনে থামবে।
advertisement
১০. ০৩১২১ কাকদ্বীপ – শিয়ালদহ স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) কাকদ্বীপ থেকে সকাল ৭:৫০ মিনিটে ছেড়ে একই দিনে ১০:৩০ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে এবং ০৩১২২ শিয়ালদহ – কাকদ্বীপ স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭:০০ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:৪৫ মিনিটে কাকদ্বীপে পৌঁছাবে। ট্রেনটি পথের সমস্ত স্টেশনে থামবে।
১১. ০৩১২৪ বসিরহাট – শিয়ালদহ স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) বসিরহাট থেকে সকাল ৭:০০ টায় ছেড়ে একই দিনে ১০:১৫ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১২৩ শিয়ালদহ – বসিরহাট স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) শিয়ালদহ থেকে রাত ৯:০০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় বসিরহাট পৌঁছাবে। ট্রেনটি পথে সমস্ত স্টেশনে থামবে।
১২. ০৩১৩৮ রানাঘাট – শিয়ালদহ স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) রানাঘাট থেকে সকাল ৬:৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে একই দিনে সকাল ৯:১৫ মিনিটে এবং ০৩১৩৭ শিয়ালদহ – রানাঘাট স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) শিয়ালদহ থেকে রাত ৮:৪৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:০০ মিনিটে রানাঘাট পৌঁছাবে। ট্রেনটি পথের সমস্ত স্টেশনে থামবে।
১৩. ০৩১৪০ বনগাঁ – শিয়ালদহ স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে শুরু) বনগাঁ থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে সকাল ৯:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১৩৯ শিয়ালদহ – বনগাঁ স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে শুরু) শিয়ালদহ থেকে রাত ৮:৩০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় বনগাঁ পৌঁছাবে। ট্রেনটি পথে সমস্ত স্টেশনে থামবে।
১৪. ০৩১৪৩ ক্যানিং – শিয়ালদহ স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) ক্যানিং থেকে সকাল ৮:০০ টায় ছেড়ে একই দিনে ১০:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১৪৪ শিয়ালদহ – ক্যানিং স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) শিয়ালদহ থেকে রাত ৯:১০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় ক্যানিং পৌঁছাবে। ট্রেনটি পথের সমস্ত স্টেশনে থামবে।
১৫. ০৩১৫৪ লালগোলা – শিয়ালদহ স্পেশাল (১৩.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) লালগোলা থেকে রাত ৯:৪৫ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৫:০০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১৫৩ শিয়ালদহ – লালগোলা স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭:৪০ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৪:০০ মিনিটে লালগোলা পৌঁছাবে। ট্রেনটি পথের সমস্ত স্টেশনে থামবে।
১৬. ০৩১৫৬ লালগোলা – শিয়ালদহ স্পেশাল (১৩.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) লালগোলা থেকে রাত ৯:০০ টায় ছেড়ে পরের দিন ভোর ৪:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১৫৫ শিয়ালদহ – লালগোলা স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) শিয়ালদহ থেকে রাত ৯:১৫ টায় ছেড়ে পরের দিন ভোর ৪:১৫ টায় লালগোলা পৌঁছাবে। ট্রেনটি পথের সমস্ত স্টেশনে থামবে।
১৭. ০৩১৬০ গেদে – শিয়ালদহ স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে শুরু) গেদে থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে সকাল ৯:৩০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১৫৯ শিয়ালদহ – গেদে স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে শুরু) শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:৪৫ টায় ছেড়ে একই দিনে রাত ১২:১৫ টায় গেদে পৌঁছাবে। ট্রেনটি পথের সমস্ত স্টেশনে থামবে।
১৮. ০৩১৬৬ শান্তিপুর – শিয়ালদহ স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) শান্তিপুর থেকে সকাল ৭:৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে একই দিনে সকাল ১০:৩০ মিনিটে এবং ০৩১৬৫ শিয়ালদহ – শান্তিপুর স্পেশাল (১৪.০৩.২০২৬ তারিখে যাত্রা শুরু) শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ১২:১৫ মিনিটে শান্তিপুর পৌঁছাবে। ট্রেনটি পথে সমস্ত স্টেশনে থামবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: হাওড়া স্টেশন থেকে নতুন ১৮টা ট্রেন! যাত্রীদের জন্য দুর্দান্ত সুবিধা করে দিল পূর্ব রেল, দেখে নিন তালিকা
Next Article
advertisement
Justice For Rahul: এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
  • এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান

  • যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা পা মেলাবেন এই মিছিলে

  • রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে আজ শনিবার টেকনিশিয়ান্স স্টুডিও থেকে মিছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement