Supreme Court: বেনজির রায়, দেশের ইতিহাসে প্রথম! যুবককে ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের, বাবা-মায়ের আর্জিতে প্যাসিভ ইউথেনেসিয়ায় সায়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
২০১৩ সালে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র হরিশ রানা একটি পেয়িং গেস্ট আবাসনের চতুর্থ তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তারপর থেকে, তাঁকে শ্বাস-প্রশ্বাসের জন্য ট্র্যাকিওস্টোমি টিউব এবং খাওয়ানোর জন্য গ্যাস্ট্রোজেজুনোস্টোমি টিউব সহ একটি বিছানায় রেখে দেওয়া হয়েছিল। সেভাবেই ১৩ বছর বেঁচে রয়েছেন তিনি৷
নয়াদিল্লি: বেনজির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের৷ ইতিহাসে প্রথম৷ দীর্ঘ ১৩ বছর ধরে ‘ভেজিটেটিভ স্টেট’-এ থাকা গাজিয়াবাদের যুবককে ‘প্যাসিভ ইউথেনেশিয়া’ অর্থাৎ, লাইফ সাপোর্ট সিস্টেম সরিয়ে দিয়ে ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি দিল সুপ্রিম কোর্ট৷ ৩১ বছর বয়সি ওই যুবক একটি মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে গত ১৩ বছর ধরে ওই একই ভাবে ভেজিটেটিভ স্টেটে রয়ে গিয়েছেন৷ বিগত কয়েক বছরে তাঁর স্বাস্থ্যে বিন্দুমাত্র কোনও উন্নতি হয়নি৷ ছেলের স্বেচ্ছামৃত্যুর দাবি জানিয়ে আদালতে লড়ছিলেন ওই যুবকের বাবা-মা৷
আজ, বুধবার গাজিয়াবাজের হরিশ রাণার বাবা-মায়ের অনুরোধ মেনে নিল সুপ্রিম কোর্ট৷ দিল হরিশের লাইফ সাপোর্ট প্রত্যাহারের অনুমতি। পাশাপাশি, এদিনের রায়ে আদালত কেন্দ্রকে প্যাসিভ ইউথানেশিয়া সংক্রান্ত একটি আইন আনার কথা বিবেচনা করারও পরামর্শ দিয়েছে৷
২০১৩ সাল৷ আর পাঁচটা ছেলের মতো পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল হরিশ৷ থাকত, একটা পেয়িং গেস্ট আবাসনে৷ সেই আবাসনের চতুর্থ তলা থেকেই একদিন হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাও চলে৷ কিন্তু, ভেজিটেটিভ স্টেট থেকে ফেরানো যায়নি কোয়াড্রিপ্লেজ়িয়ায় আক্রান্ত হরিশকে৷
advertisement
advertisement
শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য ছিল ট্র্যাকিওস্টোমি টিউব৷ খাওয়ানোর জন্য গ্যাস্ট্রোজেজুনোস্টোমি টিউব৷ সেই নিয়েই আটকে একটা বিছানায়৷ টানা ১৩ বছর৷ বাবা-মায়েরা আশঙ্কা ছিল, তাঁদেরও তো বয়স হচ্ছে, তাঁরা চলে গেলে কে দেখবে তাঁদের ছেলেকে? তাই বাবা-মা হয়েও সন্তানের ‘স্বেচ্ছামৃত্যু’র আর্জি জানিয়ে দোরে দোরে ঘুরছিলেন৷ চিকিৎসক বোর্ডের সিদ্ধান্তে অবশেষে হরিশের বাবা-মায়েরা সেই আর্জি মানল আদালত৷
advertisement
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ এদিন জানায়, ৩২ বছরের হরিশ রাণা, যিনি গত ১৩ বছর ধরে ভেজিটেটিভ স্টেটে রয়েছেন এবং সুস্থ হওয়ার আশা কার্যত শূন্য— তাঁর মেডিক্যাল ট্রিটমেন্ট ধীরে ধীরে প্রত্যাহার করা হোক৷
সর্বোচ্চ আদালতের তরফে দিল্লি এইমসকে নির্দেশ দেওয়া হয়েছে রানাকে তাঁদের অধীনে ভর্তি নিয়ে লাইফ সাপোর্ট প্রত্যাহারের ব্যবস্থা করতে।
advertisement
প্রসঙ্গত, অরুণা সানবাগের মামলায় ২০১৮ সালে প্যাসিভ ইউথেনেসিয়া আইনি অনুমোদন পেলেও এই প্রথম কোনও ব্যক্তির ক্ষেত্রে প্যাসিভ ইউথেনেসিয়ার অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। অ্যাক্টিভ ইউথেনেসিয়া এখনও বেআইনি এ দেশে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
Mar 11, 2026 11:19 AM IST










