West Bengal Assembly Election 2026: ভোটের পরেও ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে! নির্দেশ জারি করল আগাম সতর্ক কমিশন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
West Bengal Assembly Election 2026: রাজ্যে ভোটের পরে পরিস্থিতি সামলাতে নির্বাচনের পরেও বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা: নির্বাচনের পরেও বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানাল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে খবর ভোট পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন।
রাজ্যে ২৩ এবং ২৯ এপ্রিল বিধানসভা ভোটগ্রহণ। ৪ মে ভোটের ফল প্রকাশ হবে। আগে দেখা গিয়েছে যে ভোট মিটলেও ভোটের পরে নানা জায়গায় হিংসা বা প্রতিশোধের ঘটনার অভিযোগ উঠেছে। অতীত থেকে শিক্ষা নিয়েই এবার ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনীকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
রাজ্যে ২৩ এবং ২৯ এপ্রিল বিধানসভা ভোটগ্রহণ। ৪ মে ভোটের ফল প্রকাশ হবে। আগে দেখা গিয়েছে যে ভোট মিটলেও ভোটের পরে নানা জায়গায় হিংসা বা প্রতিশোধের ঘটনার অভিযোগ উঠেছে। অতীত থেকে শিক্ষা নিয়েই এবার ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনীকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাইবুনাল নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশনে ট্রাইবুনাল শুরু করতে চেয়ে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে চেয়ে চিঠি।
advertisement
ট্রাইবুনালের জন্য পর্যাপ্ত কর্মী নিয়োগ ও বিভিন্ন স্তরের কর্মী নিয়োগের জন্য চিঠি লিখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। গতকাল রাতেই এই চিঠি দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ১৯ জন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে ট্রাইবুনাল তৈরী হলেও তার জন্য প্রয়োজন একাধিক কর্মী ও পর্যাপ্ত পরিকাঠামো। আইন দফতর থেকেও একাধিক লিগ্যাল সার্ভিসের কর্মীদেরও প্রয়োজন। যেহেতু জেলাভিত্তিক ট্রাইবুনালএর কলকাতা থেকে হবে তাই বিভিন্ন জেলা থেকেও কর্মী প্রয়োজন। দ্রুত তা নিয়োগ করার জন্যই চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিবকে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেই কমিশন সূত্রে খবর।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2026 4:57 PM IST










