advertisement

Justice For Rahul: এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে

Last Updated:

শনিবার ৪ এপ্রিল প্রতিবাদ মিছিল। দাবি, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক বিচার। কেন, কীভাবে অকালে ঝরে গেল একটা প্রাণ, সেই প্রশ্নের উত্তর মিলছে না এখনও। যে সমস্ত বয়ান প্রকাশ্যে এসেছে, তার মধ্যে অধিকাংশই অসঙ্গতিপূর্ণ। বেশিরভাগ বয়ানই পরস্পর বিরোধী। রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে আজ শনিবার টেকনিশিয়ান্স স্টুডিও থেকে একটি মিছিল করা হবে।

Rapid Read
আজ জাস্টিস ফর রাহুল স্লোগান তুলে মিছিল
আজ জাস্টিস ফর রাহুল স্লোগান তুলে মিছিল
কলকাতা: ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের তালসারিতে শ্যুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে প্রাণহানি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়ে একাধিক প্রশ্নের জট। সেই ‘মিসিং লিংকে’র খোঁজে শামিল প্রায় সকলে। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স’-এর তরফে এই প্রসঙ্গে জবাব পাওয়া গিয়েছে। তবে তাতে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শিল্পীদের প্রতিবাদ ‘জাস্টিস ফর রাহুল’। আজ, শনিবার বিকেল চারটে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক দিয়েছে টলিউডের শিল্পীরা। সেই জমায়েত নিয়েও সিনেদুনিয়ার অন্দরে প্রশ্ন। কে বা কারা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে মিছিলের ডাক দিয়েছে? ইতিমধ্যেই সংশ্লিষ্ট মিছিলে যোগ দেওয়ার কথা জানান ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত। সেই মিছিলে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও।
advertisement
তবে অভিনেতাদের সংগঠন ‘আর্টিস্ট ফোরাম’ পরিষ্কার বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে তাঁরা এই মিছিলে অংশগ্রহণ করছেন না। ফলে দুই শিবিরে বিভক্ত টলিউড। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।
advertisement
‘জাস্টিস ফর রাহুল’ এই মিছিলে পা মেলানোর কথা অপর্ণা সেন, অঞ্জন দত্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কৌশিক সেন, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল ও রানা সরকার-সহ আরও অনেকের। টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিয়ো পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। রাহুলের স্মৃতিতে তাঁর গল্প, কবিতা পাঠ করবেন শিল্পীরা।
advertisement
শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওয় ফের একদফা বৈঠক করেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। শুক্রবার রাতের বৈঠকে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ভরত কল, দিগন্ত বাগচী, পায়েল দে-সহ আরও অনেকে। আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কাছে ওই মর্মান্তিক ঘটনার বিবরণ জানতে চেয়ে ১ এপ্রিল একটি চিঠি পাঠাই। যার উত্তর গত ২ এপ্রিল আমরা পেয়েছি। কিন্তু সেই উত্তরে আমরা সন্তুষ্ট নই। তাই ৪ এপ্রিল আর্টিস্ট ফোরাম সংশ্লিষ্ট থানায় (রিজেন্ট পার্ক)রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে এফআইআর জানাতে যাচ্ছি।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Justice For Rahul: এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement