advertisement

Gas cylinder storage: পরে পাবেন না ভেবে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত করছেন বাড়িতে? ধৃত ১, ধরা পড়লে জেল হতে পারে আপনারও

Last Updated:
গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্কের মাঝেই আগেভাগে অতিরিক্ত রান্নার গ্যাস মজুদ করে রাখছেন বাড়িতে? বেআইনি এই কাজ করলেই হতে পারে জেল। দেশে রয়েছে এই নিয়ে কড়া নিয়ম, জেনে নিন বিস্তারিত।
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্কের মাঝেই আগেভাগে অতিরিক্ত রান্নার গ্যাস মজুদ করে রাখছেন বাড়িতে! বেআইনি এই কাজ করলেই কিন্তু হতে পারে জেল। চাহিদা বাড়ার মধ্যেই অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গোপালনগর থানা

2/6
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার চালকি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১৮টি রান্নার গ্যাস সিলিন্ডার-সহ এক ব্যক্তিকে ধরা হয়, ধৃতের নাম বিশু শেখ। অভিযোগ, তিনি নিজের বাড়িতে ওই গ্যাস ভর্তি সিলিন্ডারগুলি অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন।

3/6
পুলিশের দাবি, বর্তমানে গ্যাস সিলিন্ডারের চাহিদা বাড়ায় এক শ্রেণির দালাল চক্র অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে আগেভাগে সিলিন্ডার মজুদ করে রাখছেন। এই ধরনের বেআইনি কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন

4/6
ধৃতের বাড়ি থেকে উদ্ধার হওয়া ১৮টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে।এদিকে প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, বেআইনিভাবে রান্নার গ্যাস সিলিন্ডার মজুত করা আইনত দণ্ডনীয় অপরাধ। এমন কাজ করলে জেল পর্যন্ত হতে পারে। ধৃত বিশু শেখকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়

5/6
রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে প্রশাসনের তরফ থেকে জানানো হলেও, মানুষজন অবশ্য জানাচ্ছেন গ্যাস বুকিং নিয়ে এখনও সমস্যা অব্যাহত। তাই প্রয়োজনের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার বুক করে বাড়িতে রাখলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। এর জন্য বিশেষ নজরদারির ব্যবস্থাও করা হচ্ছে প্রশাসনের তরফে বলে জানা গিয়েছে

6/6
বনগাঁ আদালতের আইনজীবী সমীর দাস জানান, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের বিষয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আর তার জন্যই সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। এদিন অভিযুক্তের জেল হেফাজতের মধ্যে দিয়ে বড় বার্তা দিতে চাইল আদালত বলেও মনে করেন তিনি