বক্রেশ্বরের বক্রেশ্বর বাসস্ট্যান্ড লাগোয়া বীরভূম জেলা পরিষদের একটি জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের অধীনে এই কর্মতীর্থ তৈরি করা হয়েছে। এই প্রকল্প তৈরি করার জন্য সরকারের তরফ থেকে প্রায় তিন কোটি টাকা খরচ করা হয়েছে (3 crore spend for Karma Tirtha)। এখানে রয়েছে ৩০টি দোকান ঘর। যে দোকান ঘরগুলি স্থানীয় ৩০ জন ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন Bengal News| Tarapith Temple Birbhum: শুক্রবার থেকে টানা ছয় দিনের জন্য বন্ধ হল তারাপীঠ মন্দির
এই যে ৩০ জন ব্যবসায়ীর হাতে কর্মতীর্থ ৩০টি দোকান ঘরের (Karma Tirtha in Birbhum) চাবি তুলে দেওয়া হবে, তারা এর আগে পর্যন্ত বক্রেশ্বর মন্দির ঢোকার বাঁদিকের রাস্তায় কাঁচা, ছাউনি দেওয়ার মত অস্থায়ী দোকান ঘর করে এযাবত ব্যবসা করতেন। বিষয়টি রুজি রোজগারের, তবে পর্যটন ক্ষেত্রের ক্ষেত্রে অনেকটা দৃষ্টিকটু হয়ে দাঁড়িয়েছিল। আর এই দুইয়ের ভারসাম্য বজায় রাখতে বক্রেশ্বর পর্যটন কেন্দ্রের সৌন্দর্যায়ন (Bakreswar Tourism) করার জন্য এমন কর্মতীর্থের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনার মধ্য দিয়ে ওই সকল ব্যক্তিদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার বক্রেশ্বর কর্মতীর্থ শুভ উদ্বোধন করবেন রাজ্যের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Minister Chandra nath Sinha)। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলাশাসক বিধানচন্দ্র রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী লাভপুরের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
মাধব দাস






