advertisement

Bengal News| Tarapith Temple Birbhum: শুক্রবার থেকে টানা ছয় দিনের জন্য বন্ধ হল তারাপীঠ মন্দির

Last Updated:

Birbhum News: মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত মন্দির কমিটির (Tarapith Temple, Birbhum) তরফে প্রায় এক মাস আগে থেকেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) যাতে ভক্তরা ভিড় না করতে পারেন, তাই এই সিদ্ধান্ত৷

#বীরভূম : আজ অর্থাৎ শুক্রবার থেকে টানা ছয় দিন বন্ধ হয়ে গেল তারাপীঠ মন্দির (Tarapith Temple to be closed for 6 days)। মন্দির কমিটি এবং বীরভূম জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য মন্দির বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত মন্দির কমিটির (Tarapith Mandir) তরফে প্রায় এক মাস আগে থেকেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।মূলত টানা ছয় দিন সর্বসাধারণের জন্য মন্দির বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান করোনা পরিস্থিতির দিকে নজর রেখে।
করোনার দ্বিতীয় ঢেউ রাজ্য তথা জেলায় বর্তমানে শিথিল হলেও হাতছানি দিচ্ছে তৃতীয় ঢেউ (Coronavirus Third Wave)। এমত অবস্থায় আগামী ৭ সেপ্টেম্বর রয়েছে কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। প্রতিবছর এই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠে (Kaushiki Amabasya in Tarapith Temple) লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। তবে বর্তমান পরিস্থিতিতে লাগামছাড়া ভাবে ভক্তদের এমন সমাগমে সংক্রমণের আশঙ্কা থেকে যায়। যে কারণেই গত বছরের মতোই এই বছরও মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
তবে মন্দির বন্ধ থাকলেও নিত্য পুজো এবং রীতিনীতি মেনে অন্যান্য পূজার্চনা চলবে বলে জানিয়েছেন তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় (Daily puja will continue) । এছাড়াও তিনি জানিয়েছেন, বাড়ি থেকে যদি কোন ভক্ত পুরোহিত বা সেবায়তের মাধ্যমে মায়ের পুজো দিতে চান তা দিতে পারবেন। ওই পুরোহিত ভক্তের কাছে প্রসাদ এবং অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করবেন। তবে এই কয়েকটা দিন সংক্রমণের কথা মাথায় রেখে সর্বসাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ থাকছে মন্দির (Tarapith Temple to be closed for disciples) ৷
advertisement
কৌশিকী অমাবস্যায় টানা ছয় দিন মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার জন্য আগস্ট মাসের ১৭ তারিখ রামপুরহাটে একটি প্রশাসনিক বৈঠক হয়। যে বৈঠকে বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা এবং তারাপীঠের হোটেল ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীদের প্রতিনিধিরা (Meeting to close Tarapith Temple for 6 days)। সেখানেই সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি কৌশিকী অমাবস্যায় যাতে বিহার এবং ঝাড়খন্ড থেকে ভক্তরা এসে অযথা ভিড় জমান তার জন্য ঝাড়খণ্ডের দুমকা পুলিশের তরফ থেকেও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Tarapith Temple Birbhum: শুক্রবার থেকে টানা ছয় দিনের জন্য বন্ধ হল তারাপীঠ মন্দির
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement