advertisement

‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

Last Updated:

দেবের দাবি, ভাল করে খোঁজ নিলে দেখা যাবে, ৭,৫০০ টেকনিশিয়ানের মধ্যে নিয়মিত কাজ পান বড় জোর আড়াই হাজার জন। বাকি ৫,০০০ জন এই আওতায় পড়েন না। স্বরূপ বিশ্বাস পাল্টা বলেন, দেবকে কোনও ভাবে হয়তো ভুল বোঝানো হয়েছে। তাই তিনি এই ধরনের মন্তব্য করেছেন।’’

Rapid Read
টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
মানস বসাক, কলকাতা: টলিউডে হঠাৎ দেব বনাম স্বরূপ বিশ্বাস ! টেকনিশিয়ান স্টুডিয়োয় ‘স্বাস্থ্যসাথী’র নাম নথিভুক্ত করার উদ্যোগে উপস্থিত সাংসদ-অভিনেতা দেব। সেখানেই তিনি স্পষ্ট বললেন, ‘‘স্বরূপদার স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই। ওঁর অনেক উপার্জন। তাই টেকনিশিয়ানদের প্রয়োজন উনি বুঝবেন না।’’ পাশাপাশি এ দিন দেবের বক্তব্যে উঠে এসেছে টলিউডের বহু আলোচিত ‘থ্রেট কালচার’ বা হুমকি সংস্কৃতি ও ‘ব্যান কালচার’ বা নিষেধাজ্ঞার সংস্কৃতির প্রসঙ্গও। অভিনেতা প্রশ্ন তোলেন, ‘‘এই ধরনের সংস্কৃতিতে কারা লাভবান হন? কারাই বা ক্ষতিগ্রস্ত হন?”
দেব বলেন, ‘‘এমনিতেই ইন্ডাস্ট্রিতে কাজ কমছে। তার উপর কাজ কেড়ে নিয়ে, সদস্যপদ কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে যদি টেকনিশিয়ানদের দাবিয়ে রাখা হয়, তা হলে ওঁরা বাঁচবেন কী করে?’’ তিনি জানিয়েছেন, তাঁর কাছে খবর আছে, এমনিতেই টেকনিশিয়ানদের সবাই যে নিয়মিত কাজ পান এমনও নয়।
advertisement
advertisement
দেবের অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খুললেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও ৷ তিনি বলেন, ‘‘দেবের মুখ থেকে এই ধরনের বক্তব্য বা কথা সত্যি অনভিপ্রেত। এরকম ব্যক্তিগত আক্রমণ আশা করিনি ৷ ফেডারেশন বা আমি কখনওই স্বাস্থ্যসাথীর বিরুদ্ধে কোনও কথা বলিনি। এটা মুখ্যমন্ত্রীর একটি প্রকল্প। আমরা যদি বাধা দিতাম তাহলে এতগুলো টেকনিশিয়ান আজকে গিয়ে এই প্রকল্পে রেজিস্ট্রেশন করাতেন না। দেবকে কোনও ভাবে হয়তো ভুল বোঝানো হয়েছে। তাই তিনি এই ধরনের মন্তব্য করেছেন।’’
advertisement
স্বরূপ বিশ্বাস এদিন আরও বলেন, ‘‘আমি শুধু ঠান্ডা ঘরে বসে কাজ করি না। আমি হেলমেট পড়ে বাইকে চড়ে সারা কলকাতায় ঘুরি। স্বয়ং মুখ্যমন্ত্রীও সেটা জানেন। এইসব অভিযোগের কোনও সত্যতা নেই ৷ টেকনিশিয়ানদের ভয় দেখানো বা থ্রেট কালচার, এটা তো আমরা ওনাদের কাছ থেকেই দেখে এসেছি। পরিচালকরা টেকনিশিয়ানের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল। তখন দেববাবু কোথায় ছিলেন? তখন তো ওনাকে টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে দেখা যায়নি ৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
Next Article
advertisement
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
  • এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিনের হয় না !

  • এর পিছনে আসল কারণ কী?

  • নিয়ম আলাদা কেন সচিনের ক্ষেত্রে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement