advertisement

West Bengal Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, রাজ্যজুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস! বেশ কয়েক জেলায় কালবৈশাখীর পরিস্থিতি

Last Updated:
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তবে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে রবিবার এবং সোমবারের জন্য।
1/5
আজ, রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ঝড়ের পরিমাণও বাড়বে। রাজ্যজুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা এখন প্রবল। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে ৷ রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যজুড়ে বৃষ্টির স্পেল হবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

2/5
দক্ষিণবঙ্গে আজ, রবিবার মূলত মেঘলা আকাশ। দিনভর আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া বদলের সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টির স্পেল। সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং বর্ধমান জেলাতে। কলকাতাতেও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে সপ্তাহ জুড়ে।

3/5
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হবে উপরের দিকে জেলাগুলিতে। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের জেলার কিছু অংশে থাকবে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। সঙ্গে ৫০/৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা থাকবে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হবে উপরের দিকে জেলাগুলিতে। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের জেলার কিছু অংশে থাকবে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। সঙ্গে ৫০/৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা থাকবে।বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
4/5
কলকাতায় মেঘলা আকাশে দিনের তাপমাত্রা একই রকম থাকবে, বাড়বে রাতের তাপমাত্রা। গুমোট গরমে মাঝে মাঝে হালকা হাওয়া চলবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বঙ্গোপসাগরে থেকে জলীয় বাস্প এসে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে। বৃষ্টি হতে পারে সেই এলাকায়।

5/5
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।