‘সবার উপরে স্পোর্টসম্যান স্পিরিট...’ সলমনের রান আউট ঘিরে চরম বিতর্ক ! জবাব দিলেন বাংলাদেশের মেহেদিও
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Salman Ali Agha Run Out Controversy: রান-আউটের এই ধরণের প্রয়াস ক্রিকেটের স্পিরিটকেই নষ্ট করে। এর আগে ‘মানকাডিং’ বা নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট নিয়ে কম বিতর্ক হয়নি। এবার সলমনের এই ঘটনাটি সেই বিতর্ককেই নতুন মাত্রা দিল।
ঢাকা: পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার রান আউট ঘিরে এখন চরম বিতর্ক ! কারণ হল ‘স্পোর্টসম্যান স্পিরিট’ ৷ যেভাবে আউট করেছেন মেহেদি হাসান মিরাজ, তা দেখে এখন এই প্রশ্নই উঠছে ৷ আউট হওয়ার পর মাঠের মধ্যেই বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে পাক অধিনায়ককে ৷ রাগের চোটে তিনি হেলমেট, গ্লাভস মাটিতে আছড়ে মারেন। মেহেদি হাসান মিরাজের উপস্থিত বুদ্ধিতে সলমন আউট হলেও, যে কায়দায় তাঁকে প্যাভিলিয়নের পথ ধরতে হল, তা মেনে নিতে পারছেন না ক্রিকেট বিশ্বের একটা বড় অংশ।
জবাব দিতে ছাড়েননি মেহেদিও। তাঁর সাফ বক্তব্য, “সলমন ক্রিজ থেকে দূরে ছিলেন। আমি শুধু বল দেখছিলাম। আমি যদি ফিল্ডিং মিস করতাম, তাহলে তো সলমন অবশ্যই রান নেওয়ার চেষ্টা করতেন। আমি ব্যাপারটাকে ওভাবেই দেখেছি।”
advertisement
advertisement
পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে ঘটনাটি ঘটে। নন-স্ট্রাইকারের ক্রিজ থেকে বেরিয়ে দাঁড়িয়েছিলেন সলমন। মেহেদি পা দিয়ে বল আটকাতে যান। তখন সলমনের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। সলমন ভেবেছিলেন বলটি ‘ডেড’ হয়ে গিয়েছে। তিনি হাত দিয়ে বলটি তুলতে যান। তার আগেই মেহেদি বলটি তুলে নিয়ে উইকেট ভেঙে দেন এবং আম্পায়ারের কাছে রান আউটের আবেদন করেন। মেহেদির আচরণে অবাক হয়ে যান সলমন। তৃতীয় আম্পায়ার তাঁকে আউট দেওয়ার পর উল্টো দিক থেকে প্রতিবাদ করতে করতে এগিয়ে আসেন রিজওয়ান। তাঁর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন লিটন দাস। আম্পায়ারেরা এসে এরপর দু’জনকে সরিয়ে দেন।
advertisement
Crucial moment! Mehidy Hasan Miraz removes Salman Agha with a brilliant run-out. ⚡🏏#BCB #Cricket #Bangladesh #Pakistan #ODI pic.twitter.com/N0inKkZVwz
— Bangladesh Cricket (@BCBtigers) March 13, 2026
advertisement
বিশেষজ্ঞদের একাংশের মতে, মেহেদি হাসান মিরাজ স্রেফ নিয়মের সুযোগ নিয়েছেন। এখানে অন্যায়ের কিছু নেই। তবে অন্য অংশ মনে করছে, রান-আউটের এই ধরণের প্রয়াস ক্রিকেটের স্পিরিটকেই নষ্ট করে। এর আগে ‘মানকাডিং’ বা নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট নিয়ে কম বিতর্ক হয়নি। এবার সলমনের এই ঘটনাটি সেই বিতর্ককেই নতুন মাত্রা দিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 14, 2026 12:06 PM IST








