advertisement

Burdwan news: কাজ নেই ! বেকারত্বের হার বাড়ছে পূর্ব বর্ধমানে 

Last Updated:

Burdwan news: বেকারদের ভিড় বাড়ছে জেলায়। পাল্লা দিয়ে বাড়ছে বিক্ষোভের মাত্রা।

#পূর্ব বর্ধমান: দিন দিন বাড়ছে বেকারত্বের হার। আর  যা নিয়ে বিক্ষোভে সামিল হচ্ছেন চাকরি প্রার্থীরা। প্রায় প্রতিদিনই পূর্ব বর্ধমানে (purba bardhaman) দেখা যাচ্ছে বিক্ষোভের ছবি। কখনও সিভিল ডিফেন্স  এর কর্মীরা তো কখনও ডি এল এড এর চাকরি প্রার্থীরা নামছেন পথে। রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ-সমাবেশ করছেন সকলে। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে মিছিল, পথসভা  করছেন অনেকে। যতই সমাজ উন্নত হয় ততই বাড়ে শিক্ষিতের সংখ্যা। আর পাল্লা দিয়ে কমতে থাকে চাকরি। স্বাভাবিকভাবেই বাড়ছে বেকারত্বের হার।
চলতি সপ্তাহে মাসে ৩০ দিন কাজের পাশাপাশি ৬০ বছর স্থায়ী চাকরির (job) দাবীতে বর্ধমান কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশ সামিল হন সিভিল  ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন  কর্মীরা। পাশাপাশি জেলা শাসকের কাছে স্মারকলিপিও প্রদান  করেন তাঁরা। জেলার বিভিন্ন এলাকার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের কর্মীরা বর্ধমান রেলস্টেশন থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে আসেন। বিক্ষোভ দেখান তাঁরা।
advertisement
advertisement
অন্যদিকে ডি.এল.এড  এর চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান বর্ধমান (bardhaman) জেলা প্রশাসনের দপ্তরে। পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট উত্তীর্ণ ডি এল এড প্রার্থীরা স্মারকলিপি দিলেন জেলা প্রশাসনের দপ্তরে। তাঁদের দাবি, ২০২০ সালের ১১-ই নভেম্বর নবান্ন (nabanna) সভাগৃহ থেকে ঘোষণা হয়েছিল।  ২০১৪ প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ, প্রশিক্ষিত প্রার্থীর সংখ্যা ২০০০০। প্রাথমিকভাবে ১৬৫০০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রদত্ত মেধা তালিকা অনুযায়ী ১৬৫০০ শূন্যপদের মধ্যে ১২৬৪২ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে, এবং তাদেরকে নিয়োগ করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর (mamata banerjee)ঘোষণার প্রায় এক বছর পেরিয়ে গেছে। তাও অবশিষ্ট ২০১৪ টেট উত্তীর্ণ, সম্পূর্ণ প্রশিক্ষিত ডি.এল.এড  প্রার্থীদের নিয়োগের ব্যাপারে কোনও কিছুই ঘোষণা করা হয়নি। নিজেদের বঞ্চিত বলে উল্লেখ করেছেন তাঁরা। মাথায় বঞ্চিত খোদাই করে বিক্ষোভে নামেন ডি.এল.এড চাকরি প্রার্থীরা।
advertisement
এভাবেই জেলা জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচী। চাকরির দাবি করেছেন অসংখ্য মানুষ। তবে চাকরির দেখা নেই। বেড়েই চলেছে বেরারত্বের হার। ভোগান্তি বাড়ছে চাকরি প্রার্থীদের।
 Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Burdwan news: কাজ নেই ! বেকারত্বের হার বাড়ছে পূর্ব বর্ধমানে 
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement