advertisement

Chanar Jilipi: প্যাঁচে-প্যাঁচে রস! মেলায় এলে এই ছানার জিলিপি কেউ মিস করেন না, দেশে-বিদেশেও যায় এই বাঙালি মিষ্টি

Last Updated:
Chanar Jilipi:মেলায় এলে ভুলবেন না অগ্রদ্বীপের বিখ্যাত ছানার জিলিপি, স্বাদ পৌঁছেছে দেশ-বিদেশে, ১৫ তারিখ থেকে মেলায় এলে অগ্রদ্বীপের বিখ্যাত ছানার জিলিপির স্বাদ নিতে ভুলবেন না বলেই জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
1/5
মিষ্টি মানেই যেন বাঙালির আবেগ। অনেক অবাঙালির কাছেও বাঙালি খাবারের শেষ পাতে মিষ্টি থাকাটা যেন নিয়ম। স্বাদ আর ঐতিহ্যের জোরে বাংলার মিষ্টির আলাদা পরিচিতি রয়েছে। এই বাংলায় নানা ধরনের মিষ্টি তৈরি হয়। তবে এক এক জায়গার এক এক মিষ্টি বিশেষ ভাবে বিখ্যাত।

2/5
তেমনই পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপের বিখ্যাত ছানার জিলিপি। স্থানীয়দের কাছে এটি খুবই জনপ্রিয় মিষ্টি। জানা যায়, কয়েক দশক আগে মোদক পরিবারের হাত ধরেই এই মিষ্টির সূচনা হয়েছিল। সেই ঐতিহ্য আজও বংশ পরম্পরায় ধরে রাখা হয়েছে।

3/5
মিষ্টি ব্যবসায়ী স্বপন মোদক জানান, এই জিলিপি তৈরি করতে লাগে ছানা, চিনি, অল্প পরিমাণ ময়দা এবং ডালডা ঘি। বিশেষ পদ্ধতিতে ভেজে তৈরি করা হয় এই মিষ্টি। দারুণ স্বাদের জন্য এর চাহিদা ক্রমশ বাড়ছে।

4/5
শুধু রাজ্যেই নয়, দেশের বিভিন্ন প্রান্তেও পৌঁছে যাচ্ছে অগ্রদ্বীপের এই ছানার জিলিপি। দিল্লি, সুরাট, জয়পুর, বম্বে-সহ একাধিক শহরে নিয়মিত যায় এই মিষ্টি। এমনকি বিদেশেও পাড়ি দিয়েছে অগ্রদ্বীপের এই জনপ্রিয় মিষ্টি।

5/5
অগ্রদ্বীপে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী গোপীনাথের মেলা। ১৫ মার্চ চিড়া মহোৎসবের মধ্য দিয়ে মূল মেলার সূচনা হবে। এরপর অন্ন মহোৎসব, বারণীপূর্ণ স্নান ও দোলযাত্রার মাধ্যমে চলবে এই উৎসব। তাই ১৫ তারিখ থেকে মেলায় এলে অগ্রদ্বীপের বিখ্যাত ছানার জিলিপির স্বাদ নিতে ভুলবেন না বলেই জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। Input Banowarilal Chowdhary