TRENDING:

North Bengal: চারিদিকে ফুল আর ফুল...! পাহাড়-জঙ্গল ঘেরা অজানা এই গ্রাম, পর্যটকদের স্বর্গরাজ্য! ঘুরে আসুন ছোট্ট ছুটিতে

Last Updated:

North Bengal Offbeat Tourist Destination: পাহাড় জঙ্গলে ঘেরা অপরূপ সুন্দর এই গ্রাম বর্তমানে পর্যটকদের স্বর্গ রাজ্য! পাহাড়ি এই গ্রামে যাওয়ার পথেই সবুজে ঘেরা জঙ্গল এবং সারি সারি পাহাড় স্বাগত জানাবে আপনাকে এবং তার মাঝে মাঝেই মেঘের ফাঁকে উঁকি দেবে খরস্রতা তিস্তা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: উত্তরবঙ্গ মানে পর্যটকদের কাছে নানা অজানা গ্রামের অফুরন্ত ঠিকানা। উত্তরবঙ্গ জুড়ে রয়েছে সারি সারি পাহাড় জঙ্গল থেকে শুরু করে পাহাড়ি খরস্রোতা নদী যা বরাবরই মন মুগ্ধ করে পর্যটকদের। বর্তমানে শহরের ভিরবার ছেড়ে সকলেই খোলা মুক্ত আকাশে নিরিবিলি কোনও গ্রামেই রাত্রিযাপন করতে বেশি ভালবাসে। সেই অর্থেই বর্তমানে পর্যটনে নতুন করে আলো ফুটছে পাহাড়ের কোলে অজানা গ্রামগুলিতে।
advertisement

হাতে একটু সময় পেলেই পাহাড়প্রেমিরা ছুটে যেতে চায় পাহাড়ের কোলে। যেখানে নেই কোনও দূষণ, কোনও যানজট। নেই শহরের কোলাহল, শুধু রয়েছে প্রকৃতির মাঝে মুক্ত আকাশে অফুরন্ত অক্সিজেন, চারিদিকে সারি সারি পাহাড়, রংবেরঙের ফুল, আকাশ জুড়ে মেঘের ভেলা আর নাম না জানা কত শত পাখির ডাক।পাহাড়ের কোলে যেন এক টুকরো স্বর্গ। বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন অজানা গ্রাম গুলির মধ্যে কারমাট বনবস্তি অন্যতম।

advertisement

আরও পড়ুনঃ সাক্ষাৎ ‘ঈশ্বর’ গাছের প্রতিটি পাতা-ছাল-ডাল! রোজ খান এই বিশেষ নিয়মে, সঠিক সময়ে! আজীবন নিয়ন্ত্রণে ডায়াবেটিস

শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ১০ নং জাতীয় সড়কের কালিঝোরা বাজার থেকে হাতের বাঁদিকে উঠে যায় এই গ্রামের রাস্তা। এই রাস্তায় প্রবেশের মুখেই পাহাড়ি আঁকাবাঁকা পথে দু-হাত দিয়ে স্বাগত জানাবে সবুজে ঘেরা পাহাড়ি জঙ্গল তার মাঝে এই রাস্তা জুড়ে চলবে গাছের ফাঁকে রোদের ঝলকানি মাঝে মাঝে উঁকি দেবে পাহাড়ের বুক চিরে বয়ে চলা তিস্তা।

advertisement

View More

আরও পড়ুনঃ ৩০ দিন রোজ ‘একটি’ করে কলা…! সকালে, দুপুরে নাকি বিকেলে খাবেন? কোন সময় খেলে শরীরে কী হতে পারে! জানলে অবাক হবেন

বর্তমানে এই গ্রাম পর্যটকদের কাছে যেন এক স্বর্গরাজ্য। চারিদিকে জঙ্গলে ঘেরা এই গ্রামে ভিড় জমাচ্ছে পাখি প্রেমিকেরা। পর্যটকদের আনাগোনা শুরু হওয়ায় গ্রামের মধ্যে তৈরি হয়েছে বেশ কয়েকটি হোমস্টে। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রজ্জ্বল রাই বলেন, প্রকৃতির মধ্যে নিরিবিলি এই পাহাড়ি গ্রামে ভিড় বাড়ছে পর্যটকের। এভাবে গ্রামের মানুষদের আয়ও বাড়ছে, তৈরি হচ্ছে হোমস্টে।

advertisement

আরও পড়ুনঃ আর কয়েকদিন বাজারে মিলবে সস্তার এই শাক, শুষে নেয় রক্তের ‘বিষ’ ইউরিক অ্যাসিড! কমায় হাঁটু-গোড়ালি-গাঁটে ব্যথা

চারিদিকে ফুলের মেলা পাখিদের ডাক আর মন মুগ্ধ করা জঙ্গলে ঘেরা পাহাড়ের মাঝে অপরূপ সুন্দর এই ছোট্ট গ্রাম কারমাট বনবস্তি। এই গ্রামে থেকেই ঘুরে নিতে পারেন সিটং, অহলধারা-সহ আর বিভিন্ন জায়গা। শীতের ছুটিতে হাতে একটু সময় পেলে অবশ্যই ঘুরে আসুন প্রকৃতির মাঝে নিরিবিলি শান্ত পরিবেশে পাহাড়ি ছোট্ট গ্রাম কারমাট বনবস্তি থেকে, মন ভাল হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী
আরও দেখুন

সুজয় ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal: চারিদিকে ফুল আর ফুল...! পাহাড়-জঙ্গল ঘেরা অজানা এই গ্রাম, পর্যটকদের স্বর্গরাজ্য! ঘুরে আসুন ছোট্ট ছুটিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল