'ফুটফুটে' হয়ে যাবে মুখ...! গরমে রাতে ঘুমোনোর আগে এই 'সাদা' জিনিস মুখে মাখুন দু'বার, সকালেই দেখুন তফাৎ
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Face: মুখ তো মনের আয়না! আর সেই আয়নার রং যদি কালচে হয়ে যায় কার আর মন ভাল থাকে? গরম কাল তো এসে গেল। মুখের হাল বেহাল হওয়ার আগেই জানুন প্রকৃতির এই দুর্দান্ত 'তুক'! একটু লাগালেই ফেটে পড়বে 'গ্লো'! গরমে রাতে ঘুমোনোর আগে এই 'সাদা' জিনিস দিয়ে করুন মুখের ম্যাসাজ। তারপর সকালেই দেখুন কী হয়!
advertisement
1/11

গরমকাল এসে গেল গুঁটি গুঁটি পায়ে। কিন্তু গরমে একদিকে যতই আম-কাঁঠাল খাওয়ার সুখ থাকুক না কেন এই গ্রীষ্মকালেই আপনার মুখ হয়ে যায় অমাবস্যার চাঁদ। ত্বক ফ্যাকাশে ও কালো হয়ে যাওয়ার ফলে ভয় বাড়তে থাকে। বার বার আয়নায় চোখ রাখলেই মন খারাপ হয়ে যায়। ট্যানের কালো পরত ক্রমশ পুরু হতে থাকে অজান্তেই।
advertisement
2/11
আসলে গরমে প্রচণ্ড গরম ও রোদের কারণে আপনার ত্বক নিষ্প্রভ হয়ে যেতে পারে। এই নিয়ে দুশ্চিন্তায় অনেকেই ছোটেন পার্লার বা থেরাপিস্টের দরজায়। কিন্তু জানেন কী ঘরোয়া কিছু টোটকা এক্ষেত্রে মারাত্মক কার্যকরী হতে পারে।
advertisement
3/11
চলুন জেনে নেওয়া যাক, রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি আপনার মুখে কোন প্রাকৃতিক উপাদান দিয়ে হালকা ম্যাসাজ করলেই মুখে নামতে পারে ঐন্দ্রজালিক আলো। সকালেই আয়নায় দাঁড়ালে চিনতে পারবেন না নিজেকে।
advertisement
4/11
কিন্তু কী এই প্রাকৃতিক 'তুক'? যা মুহূর্তের মধ্যে দেখাবে চমক। গ্লো বাড়বে গ্যালন গ্যালন! গরম পুরোদমে ব্যাটিং শুরু করার আগেই আজ এই প্রতিবেদনে জেনে নিন কোন উপাদানগুলো ব্যবহার করে আপনি আপনার ত্বককে সারাদিন সতেজ রাখতে পারেন।
advertisement
5/11
মনে করা হয় যে রাতের ত্বকের যত্ন ত্বককে বিশেষ ভাবে ভিতর থেকে মেরামত করতে সাহায্য করে। এও বলা হয় যে এই সময়ে আমাদের ত্বক সঠিকভাবে বিশ্রাম নিতে পারে। তাই আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে জানাব, পরের দিন আপনার ত্বককে সতেজ অনুভব করানোর জন্য আপনি কোন কোন উপাদান ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক…
advertisement
6/11
গরমের ত্বকের জন্য সেরা ফেস মাস্কঅ্যালোভেরা জেল মাস্ক - এটি এমন একটি মাস্ক যা সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। ঘুমানোর আধা ঘণ্টা আগে এটি ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার লাগান। আপনি চাইলে এটি সারারাতও লাগিয়ে রাখতে পারেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে এটি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ব্রণ কমায়।
advertisement
7/11
চাল ও মধু - ভেজানো চাল ব্লেন্ড করে তাতে সামান্য মধু মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে এই ফেস মাস্কটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর আপনার পছন্দের ক্রিম দিয়ে ত্বককে ময়েশ্চারাইজ করুন। চাল আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, আর মধু ত্বককে ময়েশ্চারাইজ করে। এই দুটি উপাদান ত্বকের জন্য আশীর্বাদস্বরূপ।
advertisement
8/11
কাঁচা দুধের মাস্ক - দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে সাহায্য করে। একটি বাটিতে কাঁচা দুধ ঢালুন, তাতে একটি তুলোর বল ভিজিয়ে আপনার ত্বকে লাগান। পুরো মুখে লাগানো হয়ে গেলে, শুকিয়ে গেলে আবার লাগান।
advertisement
9/11
আপনি এটি সারারাত রেখে দিতে পারেন। এই কাঁচা দুধের মাস্কটি ত্বকের ট্যান কমায় এবং ত্বকে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়। এই ঘরোয়া প্রতিকারগুলোর যে কোনওটি ট্রাই করার আগে, একটি প্যাচ টেস্ট করে নিন। তবে, যে কোনও ঘরোয়া প্রতিকার গ্রহণ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
10/11
এই প্রসঙ্গে, ত্বক বিশেষজ্ঞ ডঃ অনিল প্যাটেল আরও ব্যাখ্যা করেন যে, কাঁচা দুধ, মধু, অ্যালোভেরার মতো প্রর্কৃতিক জিনিসের উপকারিতা কখনও কখনও দামি চিকিৎসার চেয়েও ভাল হতে পারে, যদিও এটি সবার ক্ষেত্রে একরকম নয় এবং ফলাফল নির্ভর করে ব্যক্তির ত্বকের ধরনের ওপর।
advertisement
11/11
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'ফুটফুটে' হয়ে যাবে মুখ...! গরমে রাতে ঘুমোনোর আগে এই 'সাদা' জিনিস মুখে মাখুন দু'বার, সকালেই দেখুন তফাৎ