TRENDING:

Rasmalai : ছানার রসমালাই বাড়িতেও বানাতে পারেন! খুব সহজ রেসিপি জেনে নিন

Last Updated:

Rasmalai : নববর্ষে চমকে দিন সকলকে! বাড়িতেই বানিয়ে ফেলুন রসমালাই! খুব কম সময়ে চট করে হয়ে যাবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: আর কয়েকদিন পরেই বাঙালির নববর্ষ । বাঙালির বারো মাসে তেরো পার্বণের সূচনাই হয় পয়লা বৈশাখের মধ্যে দিয়ে। আর বাঙালির উৎসব-অনুষ্ঠান মানে তো মিষ্টিমুখ মাস্ট। ব্যতিক্রম নয় নববর্ষও। পয়লা বৈশাখে বিভিন্ন ধরনের মিষ্টি খাওয়ার রীতি রেওয়াজ রয়েছে। এই সময় বাড়িতে অনেক অনেক অতিথিদের আনাগোনা থাকে। তাই এদিন বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন ছানার রসমালাই।
advertisement

কীভাবে বানাবেন এই ছানার রসমালাই জানেন কি? রন্ধন শিল্পী পিউ দাস জানান , রসমালাই বানানোর জন্য প্রথমেই সবার প্রথমে ছানা তৈরি করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে প্রথমেই ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিন। দুধ ভাল ভাবে জাল দিয়ে সেই দুধের মধ্যে একটু ফ্রেশ ক্রিম ঢেলে নিন। এই ফ্রেশ ক্রিম দিলে ছানা ভীষণ সফট এবং খেতেও দুর্দান্ত হয়। এরপর গ্যাসের ফ্লেম হাই করে দুধ ভাল ভাবে জাল দিয়ে দিতে হবে। দুধ ভালো ভাবে জাল দেওয়া হয়ে গেলে। সেই দুধ মিনিট পাঁচেকের মত ভালভাবে ঠান্ডা করে নিন। দুধ ভাল ভাবে ঠান্ডা হয়ে গেলে। ছোট্ট একটি বাটি নিন সেই বাটিতে এবার তিন থেকে চার চামচ ভিনেগার নিন।

advertisement

সেই ভিনিগারে এবার সামান্য জল নিন। জল ও ভিনেগার এক সঙ্গে অ্যাড করে অল্প অল্প করে সেই ভিনেগার দুধের মধ্যে মিশিয়ে ছানা কাটিয়ে নিন। ভিনিগার না থাকলে আপনি লেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন। ছানা হয়ে গেলে এরপর সেই ছানাটা একটা ছাকনির উপর সাদা সুতির কাপড় দিয়ে ভালভাবে ছেঁকে নিতে হবে। এরপর বেশ কয়েকবার ভাল জল দিয়ে ছানাটি  ধুয়ে নিতে হবে।

advertisement

আরও পড়ুন: পোজ দিতে ব্যস্ত শিল্পা! সেখানেই কাণ্ড ঘটালেন ঋতুপর্ণা! একী করলেন বলি-পাপারাৎজিরা? তুমুল ভাইরাল ভিডিও

View More

ছানা  ধুয়ে নিয়ে একটি পুটলির মতো করে সাদা কাপড় দিয়ে ছানার ভিতরে সমস্ত জল ঝরিয়ে নিন। তবে খুব বেশি চেপে জল বের করবেন না। নইলে ছানা শক্ত হয়ে যাবে। ফলে মিষ্টি ভাল হবে না। এরপর ছানাটি জল ঝরানোর জন্য কোথাও রেখে দিতে পারেন। এরপর একটি কড়াইতে চিনির মধ্যে জল দিয়ে সে চিনি এবং জল মিনিট পাঁচেক ধরে  ফুটাতে হবে । এরপর ছানাটি পুটলি থেকে বের করে ভালভাবে মাখিয়ে নিতে হবে। ছানা মাখিয়ে নিয়ে সফট করে নিন। এরপর ছানা মাখা হয়ে গেলে সেই মাখা ছানার মধ্যে সামান্য এক চা চামচ ময়দা ও চিনি এবং একেবারে সামান্য ব্রেকিং পাউডার দিয়ে  আরেকবার মেখে নিন।

advertisement

এরপর সাত থেকে আট মিনিট ছানাটি  মেখে নিয়ে এরপর সেই ছানাটির ছোট ছোট বল করে নিন। ছানার ছোট ছোট বল করে নিয়ে এরপর চিনির শিরা হয়ে আসলে সেই চিনির শিরার মধ্যে বলগুলো দিয়ে দিন। ভাল করে বলগুলি ফুটে গেলে এতে ছাকনি দিয়ে বল গুলোর মধ্য থেকে অতিরিক্ত রস টা ছেকে নিন। এরপর অপর একটি প্যানে দুধ  জাল দিয়ে সেই দুধের মধ্যে থেকে অল্প একটু দুধ তুলে নিন। এরপর সেই দুধের মধ্যে সামান্য দুধ পাউডার মিশিয়ে নিন।

advertisement

আরও পড়ুন: গরমে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন? নাকি ঢক ঢক করে বিষ পান করছেন? জানুন

এবারে দুধের মধ্যে কয়েকটা জাফরান বা কেশর ও ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিন। এরপর সেই দুধে উঠিয়ে রাখা দুধ ও দুধ পাউডারের মিশ্রণটি ঢেলে দিন। তারপর সেই দুধে সামান্য চিনি দিয়ে দুধ জাল দিয়ে দিন। এরপর আগে থেকে যে বল গুলি তৈরি করেছিলেন সেই বল গুলি সেই দুধের মধ্যে দিয়ে  জাল দিয়ে দিন। সামান্য একটু ফুটিয়ে এরপর নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল আপনার রসমালাই। মিষ্টির দোকানের মতোই এই রসমালাই আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ।

সেরা ভিডিও

আরও দেখুন
বিশেষভাবে সক্ষম হয়েও ৮০-১০০ কিমি প্যাডেল করে খাবার ডেলিভারি,হাওড়ার অভিষেকের সাফল্য জানুন
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rasmalai : ছানার রসমালাই বাড়িতেও বানাতে পারেন! খুব সহজ রেসিপি জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল