advertisement

Success Story: বিশেষভাবে সক্ষম হয়েও ৮০-১০০ কিমি প্যাডেল করে খাবার ডেলিভারি, হাওড়ার অভিষেকের সাফল্য জানুন

Last Updated:

Success Story: কোমর থেকে নিচের অংশ অকেজ, তবুও থেমে নেই হাওড়ার অভিষেকের লড়াই। নিজের ট্রাই সাইকেলে ভর করে ৮০ থেকে ১০০ কিমি ব্যারেল করে খাবার ডেলিভারি করে এই যুবক।

+
৮০

৮০ থেকে ১০০ কিলোমিটার প্যাডেল করে খাবারের ডেলিভারি করে হাওড়ার অভিষেক

হাওড়া, রাকেশ মাইতি: কোমরের পর থেকে পা অকেজো! তবু থেমে নেই হাওড়ার অভিষেক। নিজের ট্রাই সাইকেলে ভর করে হাওড়া কলকাতা ঘুরে খাবার ডেলিভারি করে সে। জীবনে অভিযোগ বলে কিছু নেই, যা কিছু আছে তা সম্বল করেই এগিয়ে যেতে হয়। জীবনে লড়াইয়ের আর এক নাম ফুড ডেলিভারি বয়, হাওড়া’র অভিষেক কুমার শেঠ।
রোদ ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই, নিজের ট্রাই সাইকেলের প্যাডেলে ভর করে প্রতিদিন মানুষের অর্ডার খাবার বাড়িতে পৌঁছে দিতে ৮০-১০০ কিমি পথ পাড়ি দিচ্ছে সে। শরীরে কোমর থেকে নিচের অংশ সার নেই, অবশ প্রায়। সেই শরীরেই থেমে নেই অভিষেক। উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া, আন্দুল গোটা হাওড়ার শহর হয়ে, কখনও আবার পৌঁছে যাচ্ছে কলকাতা। ৩৮ বছর বয়সী অভিষেক কুমার শেঠ মা বাবা মিলে ছোট্টো সংসার।
advertisement
আরও পড়ুনঃ প্রেসার কুকারে ৫/৭ মিনিটেই বানিয়ে নিন মুচমুচে মুড়ি, মাসের পর মাস থাকবে খাস্তা, জানুন বানানোর পদ্ধতি
অভাবী সংসার মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করে কাজের উদ্দেশে বেরিয়ে পড়তে হয়েছিল। বিভিন্ন জায়গায় কাজের আবেদন করেছে। কয়েক বছরে সংসার চালাতে বিভিন্ন কাজ করেছেও। গত প্রায় দেড়-দু’বছর ফুড ডেলিভারি পেশায় যুক্ত।
advertisement
এ প্রসঙ্গে অভিষেক শেঠ জানায়, প্রতিদিন সকালে অর্ডার খাবার তুলে ডেলিভারির উদ্দেশে বেরিয়ে পড়া, এভাবেই রাত্রি ৯-১০টা পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে খাবার পৌঁছে দেওয়া। এভাবেই দিন প্রতীক ৩০০ থেকে ৪০০ টাকা উপার্জন করে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Success Story: বিশেষভাবে সক্ষম হয়েও ৮০-১০০ কিমি প্যাডেল করে খাবার ডেলিভারি, হাওড়ার অভিষেকের সাফল্য জানুন
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement