রোদ ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই, নিজের ট্রাই সাইকেলের প্যাডেলে ভর করে প্রতিদিন মানুষের অর্ডার খাবার বাড়িতে পৌঁছে দিতে ৮০-১০০ কিমি পথ পাড়ি দিচ্ছে সে। শরীরে কোমর থেকে নিচের অংশ সার নেই, অবশ প্রায়। সেই শরীরেই থেমে নেই অভিষেক। উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া, আন্দুল গোটা হাওড়ার শহর হয়ে, কখনও আবার পৌঁছে যাচ্ছে কলকাতা। ৩৮ বছর বয়সী অভিষেক কুমার শেঠ মা বাবা মিলে ছোট্টো সংসার।
advertisement
আরও পড়ুনঃ প্রেসার কুকারে ৫/৭ মিনিটেই বানিয়ে নিন মুচমুচে মুড়ি, মাসের পর মাস থাকবে খাস্তা, জানুন বানানোর পদ্ধতি
অভাবী সংসার মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করে কাজের উদ্দেশে বেরিয়ে পড়তে হয়েছিল। বিভিন্ন জায়গায় কাজের আবেদন করেছে। কয়েক বছরে সংসার চালাতে বিভিন্ন কাজ করেছেও। গত প্রায় দেড়-দু’বছর ফুড ডেলিভারি পেশায় যুক্ত।
এ প্রসঙ্গে অভিষেক শেঠ জানায়, প্রতিদিন সকালে অর্ডার খাবার তুলে ডেলিভারির উদ্দেশে বেরিয়ে পড়া, এভাবেই রাত্রি ৯-১০টা পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে খাবার পৌঁছে দেওয়া। এভাবেই দিন প্রতীক ৩০০ থেকে ৪০০ টাকা উপার্জন করে।





