IMD Rain Alert: সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা, উত্তরের জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টি, বজ্রপাত! কতদিন চলবে এই ঝড়জল? আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Reported by:Annanya Dey
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD Rain Alert: বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। জম্মু-কাশ্মীর থেকে ছত্তীসগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার কারণে ঝড়বৃষ্টির প্রভাব বেড়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। উত্তরবঙ্গে আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
advertisement
1/5

*আলিপুরদুয়ার, অনন্যা দে: বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। জম্মু-কাশ্মীর থেকে ছত্তীসগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার কারণে ঝড়বৃষ্টির প্রভাব বেড়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। উত্তরবঙ্গে আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
advertisement
2/5
*উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের এবং সমভূমি অঞ্চলে তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পাহাড়ি ও সমভূমি অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
advertisement
3/5
*উত্তরবঙ্গের স্থান বিশেষে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। ভরা চৈত্র মাসে শীতের প্রত্যাবর্তন দেখা যাচ্ছে। রাত ও ভোরে হালকা শীতের আমেজ অনুভূত হবে উত্তরবঙ্গের সমস্ত অংশেই। উত্তরবঙ্গে ভ্রমণকারী পর্যটকদের জন্য মনোরম আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টিপাত হলেও তার মাত্রা হবে কম।
advertisement
4/5
*পশ্চিমী ঝঞ্ঝার দাপট এখনও বিভিন্ন জেলায় বজায় রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে নতুন করে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। যার কারণে ঝড় এবং শিলাবৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ঝড়ের দাপট কিছুটা কম থাকলে বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।
advertisement
5/5
*উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা কেমন রয়েছে জেনে নেওয়া যাক। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮, সর্বনিম্ন ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Rain Alert: সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা, উত্তরের জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টি, বজ্রপাত! কতদিন চলবে এই ঝড়জল? আবহাওয়ার লেটেস্ট আপডেট