TRENDING:

Holi 2024 : বাড়িতে থাকা সবজির রস দিয়েই কম খরচে বানিয়ে ফেলুন ভেষজ আবির! জেনে নিন সহজ পদ্ধতি

Last Updated:

Holi 2024 : বাজারজাত আবির ব্যবহার না করে বাড়িতেই এই তিনটি উপকরণ থাকলে তৈরি করে নিতে পারবেন ভেষজ আবির। বাড়িতে থাকা বিট, কাঁচা হলুদ ও পালং শাক দিয়ে তৈরি করে নিন আবির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: হাতে আর মাত্র কটা দিন তারপরই দোল উৎসব। সেই উপলক্ষে রঙের খেলায় মাতবেন সকলে। ইতিমধ্যেই বাজারে বিকোচ্ছে বিভিন্ন রঙের আবির। বর্তমানে হোলিতে বহুবিধ বাজারজাত আবির পাওয়া গেলেও, সেই আবিরে থাকে বিভিন্ন রাসায়নিক ও সিন্থেটিক রঞ্জক পদার্থ। যা ত্বক ও পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকারক।
advertisement

তাই বাজারজাত আবির ব্যবহার না করে বাড়িতেই এই তিনটি উপকরণ থাকলে তৈরি করে নিতে পারবেন ভেষজ আবির। বাড়িতে থাকা বিট, কাঁচা হলুদ ও পালং শাক দিয়ে তৈরি করে নিন আবির।

আরও পড়ুন: শুক্রবার পর্যন্ত চলবে দুর্যোগ, বাড়বে‌ বৃষ্টিপাতের পরিমাণ ! চৈত্রের শুরুতেই অকাল বর্ষণে বিপর্যস্ত জনজীবন

advertisement

গৃহবধূ পিউ দাস জানান, প্রথমে বিটের রস করে নিন। অন্যদিকে, পালং শাক ও কাঁচা হলুদ আলাদা আলাদা ভাবে বেটে নিতে পারেন। তারপর সেই এক একটা রস অ্যারারুটে কিংবা কনফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নিন, সঙ্গে  গোলাপ জলও মেশাতে পারেন।

View More

আরও পড়ুন: ছাতা আছে সঙ্গে? আগামী ১ থেকে ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! জারি হল অরেঞ্জ অ্যালার্ট

advertisement

এরপর মিশ্রণগুলি রোদে ভাল করে শুকনো হলেই তৈরি হয়ে যাবে আপনার পছন্দের ভেষজ রঙ। তবে এক্ষেত্রে অতিরিক্ত রোদে শুকোতে যাবেন না। নইলে আবিরের রং নষ্ট হয়ে যাবে। তাই বাজার থেকে কেনা আবির নয় দোলের কয়েকদিন আগেই বাড়িতেই বানিয়ে নিন এই ভেষজ আবির।

সেরা ভিডিও

আরও দেখুন
বিশেষভাবে সক্ষম হয়েও ৮০-১০০ কিমি প্যাডেল করে খাবার ডেলিভারি,হাওড়ার অভিষেকের সাফল্য জানুন
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2024 : বাড়িতে থাকা সবজির রস দিয়েই কম খরচে বানিয়ে ফেলুন ভেষজ আবির! জেনে নিন সহজ পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল