বর্ধমানের বাসিন্দা দীপান্বেষ দাস। ছোট থেকেই ভালবাসেন ছবি আঁকতে তাই লকডাউনের শেষের দিকে যখন নিজের ক্যাফে খোলেন তখন নিজের ভালবাসায় ফুটিয়ে তোলেন ক্যাফের দেওয়াল জুড়ে। আর ক্যাফের নামও দিয়েছেন ক্যাফেলেরি অর্থাৎ ক্যাফে ও গ্যালারি। কারণ এখানে ক্যাফের মধ্যেই যেন ফুটে উঠেছে ছোট্ট একটি আর্ট গ্যালারি। আর নতুন চিত্রশিল্পীদের ও ছোট ছোট আঁকার স্কুলগুলিকে উজ্জীবিত করতে এই ক্যাফে নিয়েছে এবার এক বিশেষ উদ্যোগ।
advertisement
ক্যাফেতেই হচ্ছে চিত্র প্রদর্শনী। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে শিল্পীরা তাদের আঁকা ছবি প্রদর্শিত করতে পারবেন। এমনকি এই প্রদর্শনী থেকে ছবি কিনতেও পারবেন ক্যাফেতে আসা গ্রাহকরা। দীপান্বেষ বলেন, আমি একজন নিজে চিত্রশিল্পী। অনেক চিত্রশিল্পীরাই আছেন যারা বড় বড় আর্ট এক্সিবিশনে যেতে পারেন না। তাদেরকে আমি একটি প্লাটফর্ম দিতে চাই তাই এই উদ্যোগ নিয়েছি। এই নিয়ে তৃতীয় বছরে পড়ল এই প্রদর্শনী। এ বছর এই প্রদর্শনী চলবে ১৪ই ফেব্রুয়ারি থেকে ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
শহরের ব্যস্ততার মাঝে যেন এক চিলতে প্রশান্তি আর শিল্পের মেলবন্ধন ঘটেছে এই ক্যাফেতে। নতুন শিল্পীদের আর অপেক্ষা করতে হবে না বড় মঞ্চের জন্য এখানেই তারা তুলে ধরতে পারবেন নিজেদের সৃষ্টি। তাই দীপান্বেষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
সায়নী সরকার





