Yuva Sathi: আজ থেকে শুরু, আপনার জেলায় কোথায় হচ্ছে যুবসাথীর ক্যাম্প? অনলাইন লিঙ্কও রইল, ফর্ম ফিলআপের নিয়ম জানুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় একটি অথবা দুটি করে এই শিবির হবে৷ এই শিবিরগুলির নাম দেওয়া হয়েছে স্বনির্ভর বাংলা৷ সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত শিবিরগুলি চলবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যুবসাথী প্রকল্পে আবেদন করা জন্য কোন কোন নথি প্রয়োজন? হাতের সামনে রাখুন আধার কার্ড, মাধ্যমির বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড৷ আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য৷ আপনি কতদূর লেখাপড়া করেছেন, সেটা জানা যাবে তার মাধ্যমে৷ লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস৷ এখানে প্রতি মাসে আসবে বরাদ্দ টাকা৷ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি লাগবে, সঙ্গে জানাতে হবে নিজের মোবাইল নম্বর৷
advertisement
২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন৷ আবেদনকারী সত্যিই বেকার বা কর্মহীন কি না, তা সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন৷ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে৷ যুবসাথী প্রকল্পে পাঁচ বছর মাসিক ১৫০০ টাকা করে পাওয়া যাবে৷ যদি পাঁচ বছরের মধ্যেও সংশ্লিষ্ট যুবক অথবা যুবতী চাকরি না পান অথবা কর্মসংস্থানের সুযোগ না পান, তাহলে তিনি যদি পরবর্তীতে আবেদন করেন সেই আবেদন বিবেচনা করে দেখা হবে।
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পে স্কলারশিপের টাকা পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে৷ কিন্তু কেউ যদিও অন্য কোনও সরকারি প্রকল্পের (লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর মতো প্রকল্প) আর্থিক সাহায্য বা ভাতা পেলে সঙ্গে যুবসাথীর টাকা পাওয়া যাবে না৷








