advertisement

North Bengal New Train: ডুয়ার্স থেকে দিনাজপুর— উত্তরবঙ্গ ভ্রমণ এবার আরও সহজ! জলপাইগুড়ি থেকে নতুন দুই ট্রেনের সময়সূচি ঘোষণা

Last Updated:
North Bengal New Train: উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বড় সংযোজন। জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে শুরু হল হলদিবাড়ি–বালুরঘাট ও হলদিবাড়ি–বামনহাট এক্সপ্রেস ট্রেন পরিষেবা।
1/5
নতুন ট্রেনে গতি পেল উত্তরবঙ্গের যোগাযোগ! এবার চাঙ্গা হবে পর্যটন ও ব্যবসা এমনটাই আশা রেল কর্তৃপক্ষের। উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন সংযোজন। (তথ্য-সুরজিৎ দে)

2/5
বুধবার জলপাইগুড়ি টাউন রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল হলদিবাড়ি–বালুরঘাট এক্সপ্রেস এবং হলদিবাড়ি–বামনহাট এক্সপ্রেস ট্রেন পরিষেবা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের কর্তারা ও জনপ্রতিনিধিরা। নতুন এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় এলাকায় যোগাযোগের পাশাপাশি পর্যটন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও চাঙ্গা হবে বলেই মনে করা হচ্ছে।

3/5
রেলের সূচি অনুযায়ী, হলদিবাড়ি থেকে বামনহাটগামী ট্রেনটি ভোর ৪টা ৪৫ মিনিটে ছাড়বে এবং দুপুর ১টা ৪৫ মিনিটে বামনহাট পৌঁছবে। ফেরার পথে বামনহাট থেকে ট্রেনটি সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৯টা ১৫ মিনিটে হলদিবাড়ি পৌঁছবে।

4/5
অন্যদিকে, হলদিবাড়ি থেকে বালুরঘাটগামী ট্রেনটি সকাল ৫টা ১৫ মিনিটে ছাড়বে এবং বিকেল ৩টা ১০ মিনিটে বালুরঘাট পৌঁছবে। বালুরঘাট থেকে ট্রেনটি দুপুর ১২টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ৫ মিনিটে হলদিবাড়ি পৌঁছবে।

5/5
স্থানীয়দের মতে, এই নতুন ট্রেন পরিষেবা চালু হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে যাতায়াত অনেক সহজ হবে। পর্যটকদের জন্যও এটি বড় সুবিধা তৈরি করবে। ডুয়ার্স, কোচবিহার বা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন পর্যটনস্থলে পৌঁছনো এখন আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। (তথ্য-সুরজিৎ দে)