advertisement

Indian Railways: 'ট্রেনে টয়লেট পর্যন্ত পিছু নেয়, তারপরে ওয়াশরুমের দরজা খোলার চেষ্টা করল'! এসি কোচে ভয়াবহ অভিজ্ঞতা বিদেশী তরুণীর

Last Updated:
Indian Railways: জোধপুরে ট্রেন যাত্রা করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন পর্তুগিজ তরুণী। ভিডিও শেয়ার করে ভারতে ট্রেন যাত্রার সময় ভয়াবহ ঘটনার বর্ণনা করেছেন ওই মহিলা। কী ঘটেছিল ট্রেনে?
1/6
জোধপুরে ট্রেন যাত্রা করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন পর্তুগিজ মহিলা। ভিডিও শেয়ার করে ভারতে ট্রেন যাত্রার সময় ভয়াবহ ঘটনার বর্ণনা করেছেন ওই মহিলা। অনলাইনে পোস্ট করা ক্লিপে, ওই মহিলা দাবি করেছেন যে, 3AC কোচে তার এবং তার বন্ধুর পাশে বসে থাকা একদল পুরুষ বারবার তাদের দিকে তাকাচ্ছিল এবং এমন আচরণ করছিল যা দুই যাত্রীকে অস্বস্তিতে ফেলেছিল। Image: Instagram

2/6
পরিস্থিতি আরও খারাপ হয় যখন ওই বিদেশি তরুণীকে টয়লেট পর্যন্ত অনুসরণ করে। কী ঘটেছিল তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন,
পরিস্থিতি আরও খারাপ হয় যখন ওই বিদেশি তরুণীকে টয়লেট পর্যন্ত অনুসরণ করে। কী ঘটেছিল তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "যাত্রা সাধারণভাবেই শুরু হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই অস্বস্তিকর হয়ে ওঠে কারণ তাদের সামনে বসে থাকা দলটি বারবার তাকাচ্ছিল এবং এমনকি সিট বদল করছিল যাতে তারা তাদের দেখতে পারে"। Image: Representative
advertisement
3/6
“সব সময় ভ্রমণ আরামদায়ক হয় না,” ভিডিও শেয়ার করার সময় তিনি লিখেছেন। তিনি আরও ব্যাখ্যা করেছেন, “আমরা ভারতে ট্রেনে ছিলাম, যা সাধারণত খুবই নিরাপদ এবং আমরা সাধারণত এই ক্লাসেই যাই। কিন্তু এই যাত্রায়, আমাদের সামনে বসে থাকা একদল ছেলে বারবার তাকাচ্ছিল, সিট বদল করছিল এবং আমাদের দিকে নজর রাখছিল। তখন সত্যিই অস্বস্তিকর লাগতে শুরু করেছিল।” Image: Representative

4/6
পরে টয়লেটে যাওয়ার সময় আরও ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হন তাঁরা। তিনি বলেন, “এক সময় আমার টয়লেটে যাওয়ার দরকার হয়। আমাদের সিটের ঠিক পাশেরটা ব্যবহার না করে, আমি অন্য compartment-এ চলে যাই কারণ আমি সরাসরি তাদের পাশ দিয়ে যেতে চাইনি।” Image: Representative

5/6
কিন্তু তিনি দাবি করেছেন, টয়লেটে ঢোকার প্রায় ৩০ সেকেন্ড পর, ওই পুরুষদের একজন তাকে অনুসরণ করে এবং দরজা খুলতে চেষ্টা করে। “প্রায় ৩০ সেকেন্ড bathroom-এ ঢোকার পর, একজন ছেলে আমাকে অনুসরণ করে এবং দরজা খুলতে চেষ্টা করে,” তিনি লিখেছেন। Image: Representative

6/6
তারপরে কী হয়, তা-ও জানিয়েছেন ওই মহিলা। তিনি বলেন, “ভাগ্যক্রমে, আমার বন্ধু বুঝতে পারে যে সে আমাকে অনুসরণ করেছে এবং bathroom-এর বাইরে আমার জন্য অপেক্ষা করতে আসে”। পরে তারা ট্রেনের ticket examiner (TTE)-কে বিষয়টি জানান, যিনি অভিযোগের উত্তর দেন এবং তাদের অন্য কোচে স্থানান্তর করেন। অভিজ্ঞতা শেয়ার করার সময়, ফারিয়া নামের ওই পর্যটক আরও জানান যে ভারতে তার বেশিরভাগ ভ্রমণের অভিজ্ঞতা ইতিবাচক ছিল। Image: Representative