Adhir Chowdhury: বহরমপুরে স্বমহিমায় অধীর! তবে কি বিধানসভা নির্বাচনে বড় চমক হতে চলেছে বহরমপুরে?
- Reported by:Koushik Adhikary
- Published by:Suman Biswas
Last Updated:
Adhir Chowdhury: আগামী বিধানসভা নির্বাচনে কি কোনও বড় চমক দিতে চলেছেন অধীর চৌধুরী? ইঙ্গিত অন্তত সেদিকেই।
নিজের এলাকায় এখনও তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। এদিন সেই নিজের গড়ে দাঁড়িয়েই অধীর চৌধুরী বললেন, সারা পৃথিবী জুড়েই গ্যাসের সংকট তৈরি হয়েছে। ইন্টারনেট পরিষেবা দু'দিন পরে ক্ষতিগ্রস্ত হতে পারে। সমুদ্রের নীচে দিয়ে কেবল গিয়েছে সেখানে সমস্যা দেখা দিতে পারে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইন্টারনেট বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন অধীর চৌধুরী। তবে বুধবার অন্য মুডে দেখা গেল অধীর কে।
advertisement
advertisement
সামনেই বিধানসভা নির্বাচন। আগামী সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার মধ্যেই পুরোন গড় ফিরে পেতে মরিয়া জাতীয় কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেস ছেড়ে নিজের চৌধুরী ভিলা থেকেই সাংবাদিক বৈঠক করতেই কংগ্রেস কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয় । তাহলে কি এবার বিধানসভা নির্বাচনে চমক হতে চলেছে বহরমপুরে? পুরোন গড় ফিরে পেতে কি অন্য মেজাজে দেখা যাবে অধীর চৌধুরীকে।
advertisement
নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চায়। সেই নিয়ে অধীর চৌধুরী বলেন, সন্ত্রাস ঠেকাবে কে? সন্ত্রাসের বাতা বরণ তৈরি করে সন্ত্রাস তৈরি করা হয়। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সম্পর্কে জানে না। নির্বাচনে এখানে প্রক্সি হয়। বুথে বুথে কর্মী বসতে দেবে না। পশ্চিমবঙ্গের সন্ত্রাস নিয়ে অ আ ক খ জানে না নির্বাচন কমিশন। কমিশন কে তোপ অধীরের।







