Chicken Fry at Rs10: বিকেলের স্ন্যাক্স জমে যাবে, মাত্র ১০ টাকায় চিকেন ফ্রাই খান! স্বাদে যে কোনও রেস্তোরাঁর সঙ্গে টেক্কা দিতে পারবে
- Reported by:Annanya Dey
- Published by:Pooja Basu
Last Updated:
Alipurduar News: আলিপুরদুয়ার জেলায় একটি ঠেলায় মিলছে চিকেনের দুর্দান্ত সব পদ। খেতে একদম রেস্তোরাঁর স্বাদের। এই পদগুলি বাড়ি নিয়ে গিয়ে অতিথিদের সামনে পরিবেশন করলে তারাও ধরতে পারবেন না এটি কোনও ঠেলার থেকে আনা হয়েছে।
আলিপুরদুয়ার: মাত্র ১০ টাকায় চিকেনের এই লোভনীয় পদ, যার স্বাদ আপনার জিভে লেগে থাকবে আজীবন! এমনকি এই পদ খেতে আপনাকে বারবার ইন্দ্রজিৎ সাহার দোকানে। ১০ টাকায় চিকেন লেগ ফ্রাই, ভাবনার বাইরে সকলের কাছে।আলিপুরদুয়ার জেলার ইন্দ্রজিতের দোকানে মিলছে এই পদ।
বিকেল বেলা থেকেই একটু অন্য রকমের খাবার খাওয়ার জন্য মন আনচান করে সকলের। কম টাকায় সুস্বাদু পদ খেয়ে নিলে তো আর কোনও কথা নেই। চিকেন লেগ এবং চিকেন উইং খাওয়ার জন্য বড় বড় রেস্তোরাঁতে ভিড় জমে যায় রীতিমত।সেখানে গেলে দ্বিগুন টাকায় খেতে হয় এই খাবার। আলিপুরদুয়ার জেলায় একটি ঠেলায় মিলছে চিকেনের দুর্দান্ত সব পদ। খেতে একদম রেস্তোরাঁর স্বাদের। এই পদগুলি বাড়ি নিয়ে গিয়ে অতিথিদের সামনে পরিবেশন করলে তারাও ধরতে পারবেন না এটি কোনও ঠেলার থেকে আনা হয়েছে।
advertisement
advertisement
তবে ইন্দ্রজিৎ সাহার কথায় জানা যায়, তিনি প্রথম চপের দোকান শুরু করেছিলেন। মোচা, আলু মাংসের চপ তিনি তৈরি করতেন। এরপর রেস্তোরাঁতে চিকেনের বিভিন্ন পদ খেয়ে তিনিও ভাবলেন যদি এরকম কিছু তিনি তৈরি করে ভোজনরসিকদের খাওয়াতে পারেন। আলিপুরদুয়ার জেলাবাসী আদতে এই খাবার খাবেন কী না? এই ভাবনা চলছিল তাঁর মনে। অনেকটা সাহস নিয়েই চিকেন লেগ, উইং ফ্রাই তিনি তৈরি করেন। একটির দাম রাখেন তিনি ১০ টাকা। একপ্লেটে পাঁচটি চিকেন ফ্রাই থাকলে রাতের খাবারটাও সেড়ে নেওয়া যায়।এই চিকেন ফ্রাই এর প্লেট সুন্দর করে সাজিয়ে তোলেন ইন্দ্রজিৎ সাহা। প্লেটে চিকেন ফ্রাই-এর পাশাপাশি থাকে পেঁয়াজ কুচি, কাসুন্দি, টমেটো সস এবং মেয়নিজ।
advertisement
ইন্দ্রজিৎ সাহা জানান, “এই পদ ডিপ ফ্রাই করতে হয়। তেল প্রতিদিন পালটে ফেলি। সকাল থেকে চিকেন কিনে সেটিকে ফ্রাই এর জন্য তৈরি করতে সময় অনেকটাই চলে যায়। তবে সকলের খেয়ে ভাল লাগে এটাই পাওনা।”
অনন্যা দে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 11, 2026 4:01 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chicken Fry at Rs10: বিকেলের স্ন্যাক্স জমে যাবে, মাত্র ১০ টাকায় চিকেন ফ্রাই খান! স্বাদে যে কোনও রেস্তোরাঁর সঙ্গে টেক্কা দিতে পারবে










