advertisement

Big Size Watermelon: একটার ওজনই ৮ থেকে ১০ কেজি! এক হাতে ধরতেই পারবেন না, ওড়িশার রসালো তরমুজ আসছে বাংলায়

Last Updated:
Purulia News: প্রচণ্ড গরমের মধ্যে রসালো তরমুজ যেমন মানুষের শরীরে শীতলতা এনে দিচ্ছে, তেমনই রঘুনাথপুর শহরের বাজারেও বাড়িয়ে দিয়েছে ফলের ব্যবসার রমরমা। বাড়ছে ব্যাপক চাহিদা, ওড়িশার বিরাট মাপের তরমুজ আসছে পুরুলিয়ায়, দেখে-খেয়ে 'খুশ' সকলে
1/6
গ্রীষ্ম আসতে না আসতেই রোদের প্রচণ্ড তাপদাহ যেন ক্রমশ বাড়তে শুরু করেছে। সকাল গড়িয়ে দুপুর হতে না হতেই তীব্র রোদে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠছে। এই প্রচণ্ড গরমের মধ্যেই স্বস্তির খোঁজে মানুষ ঝুঁকছেন রসালো ও ঠান্ডা ফলের দিকে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
গ্রীষ্ম আসতে না আসতেই রোদের প্রচণ্ড তাপদাহ যেন ক্রমশ বাড়তে শুরু করেছে। সকাল গড়িয়ে দুপুর হতে না হতেই তীব্র রোদে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠছে। এই প্রচণ্ড গরমের মধ্যেই স্বস্তির খোঁজে মানুষ ঝুঁকছেন রসালো ও ঠান্ডা ফলের দিকে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/6
এই সময়ে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে উড়িষ্যা থেকে আসা বড় আকারের তরমুজ হয়ে উঠেছে শহরবাসীর অন্যতম প্রিয় ফল। শহরের বিভিন্ন ফলের দোকান এবং রাস্তার ধারের অস্থায়ী স্টলগুলিতে এখন সারি সারি করে সাজান দেখা যাচ্ছে লাল টুকটুকে এই তরমুজ। দূর থেকেই চোখে পড়ছে বড় আকারের তরমুজের স্তূপ, যা ক্রেতাদের আকর্ষণ করছে সহজেই। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
এই সময়ে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে ওড়িশা থেকে আসা বড় আকারের তরমুজ হয়ে উঠেছে শহরবাসীর অন্যতম প্রিয় ফল। শহরের বিভিন্ন ফলের দোকান এবং রাস্তার ধারের অস্থায়ী স্টলগুলিতে এখন সারি সারি করে সাজানো দেখা যাচ্ছে লাল টুকটুকে এই তরমুজ। দূর থেকেই চোখে পড়ছে বড় আকারের তরমুজের স্তূপ, যা ক্রেতাদের আকর্ষণ করছে সহজেই। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
3/6
রঘুনাথপুর শহরের প্রায় প্রতিটি ফলের দোকানেই এখন দেখা মিলছে উড়িষ্যা থেকে আসা এই বড় সাইজের তরমুজের। আকারে বড়, ভেতরে টকটকে লাল, রসালো ও অত্যন্ত মিষ্টি হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই শহরবাসীর কাছে এই তরমুজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে দোকানগুলিতে ক্রেতাদের ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
রঘুনাথপুর শহরের প্রায় প্রতিটি ফলের দোকানেই এখন দেখা মিলছে এই বড় সাইজের তরমুজের। আকারে বড়, ভিতরে টকটকে লাল, রসালো ও অত্যন্ত মিষ্টি হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই শহরবাসীর কাছে এই তরমুজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে দোকানগুলিতে ক্রেতাদের ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
4/6
ফল ব্যবসায়ী প্রবন মুখার্জি ও প্রবীর বাউরী জানান, উড়িষ্যা থেকে এই তরমুজ শহরে এসেছে। সাধারণ তরমুজের তুলনায় এই তরমুজ আকারে বড় এবং খেতেও বেশ সুস্বাদু হওয়ায় ক্রেতাদের চাহিদা এ বছর বেশ ভালোই দেখা যাচ্ছে। দামও সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে, প্রতি কেজি প্রায় ৪০ টাকা। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
ফল ব্যবসায়ী প্রবন মুখোপাধ্যায় ও প্রবীর বাউরী জানান, ওড়িশা থেকে এই তরমুজ শহরে এসেছে। সাধারণ তরমুজের তুলনায় এই তরমুজ আকারে বড় এবং খেতেও বেশ সুস্বাদু হওয়ায় ক্রেতাদের চাহিদা এ বছর বেশ ভালই দেখা যাচ্ছে। দামও সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে, প্রতি কেজি প্রায় ৪০ টাকা। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
5/6
রঘুনাথপুর শহরের বাসিন্দা সপ্তর্ষি মুখার্জী জানান,
রঘুনাথপুর শহরের বাসিন্দা সপ্তর্ষি মুখোপাধ্যায় জানান, "সাধারণ তরমুজের তুলনায় এই তরমুজ আকারে অনেক বড় এবং খেতেও খুব মিষ্টি ও সুস্বাদু। ওড়িশা থেকে আসা এই তরমুজ এখন রঘুনাথপুর শহরেই সহজে পাওয়া যাচ্ছে, তাই গরমের দিনে এটি আমাদের খুবই প্রিয় ফল হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
6/6
প্রচণ্ড গরমের মধ্যে রসালো তরমুজ যেমন মানুষের শরীরে শীতলতা এনে দিচ্ছে, তেমনই রঘুনাথপুর শহরের বাজারেও বাড়িয়ে দিয়েছে ফলের ব্যবসার রমরমা। গ্রীষ্মের দাবদাহের মাঝেও উড়িষ্যা থেকে আসা এই বড় আকারের তরমুজ যেন রঘুনাথপুর শহরের মানুষের কাছে স্বস্তির এক মিষ্টি সঙ্গী হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
প্রচণ্ড গরমের মধ্যে রসালো তরমুজ যেমন মানুষের শরীরে শীতলতা এনে দিচ্ছে, তেমনই রঘুনাথপুর শহরের বাজারেও বাড়িয়ে দিয়েছে ফলের ব্যবসার রমরমা। গ্রীষ্মের দাবদাহের মাঝেও ওড়িশা থেকে আসা এই বড় আকারের তরমুজ যেন রঘুনাথপুর শহরের মানুষের কাছে স্বস্তির এক মিষ্টি সঙ্গী হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
advertisement
advertisement