TRENDING:

Jalpaiguri: এবার মেয়েরাও হবে ফুটবল রেফারি, আগামীতে ফিফায় খেলার স্বপ্ন

Last Updated:

কেবল ছেলেরাই কেন শুনতে খানিক অবাক লাগলেও মেয়েরাও ভালো রেফারি হয়ে উঠতে পারে যদি সঠিক সুযোগ দেওয়া যায়। এ বিশ্বাসকে সাথে নিয়েই সামনে এগিয়ে চলছে প্রিয়া টোপ্পো, বর্ণালী রায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: কেবল ছেলেরাই কেন শুনতে খানিক অবাক লাগলেও মেয়েরাও ভালো রেফারি হয়ে উঠতে পারে যদি সঠিক সুযোগ দেওয়া যায়। এ বিশ্বাসকে সাথে নিয়েই সামনে এগিয়ে চলছে প্রিয়া টোপ্পো, বর্ণালী রায়। চোখে স্বপ্ন একদিন তারা ফিফায় খেলাবে। আর এই স্বপ্নকে বাস্তবায়িত করতেই তারা ভোর রাত থেকে লড়াই শুরু করছে। কেউ আসছে ঘুঘুডাঙা থেকে, কেউ হলদিবাড়ি কেউ বা অন্য কোনো দূরের গ্রাম থেকে। জীবনে ভালো মহিলা রেফারি হতে চায় চা বাগান থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের থেকে জলপাইগুড়ির মাঠে ফুটবলের রেফারির প্রশিক্ষণ নিতে আসা এই মেয়েরা। কারো বয়স ১৭ কারো ১৫। প্রিয়া টপপু ,বর্ণালী রায় ,রুবী কর্মকারের মত ছাত্রীরা এখন রোজ জলপাইগুড়ির যে ওয়াই সি সি আই মাঠে ডি এস এর সহযোগীতায় রেফারি হবার ট্রেনিং নিতে আসছে।
advertisement

তাদের উৎসাহ উদ্দীপনা দেখে অবাক প্রশিক্ষণরাও। কারো বাড়ি চা বাগানে আবার কারো বাড়ি জলপাইগুড়ি থেকে ২৫- ৩০ কিলোমিটার দূরে। রেফারি হবার কৌশল থেকে খেলার সব কটি বিষয়ে তারা এখন পারদর্শী হয়ে উঠেছে বলে প্রশিক্ষকরা জানিয়েছেন। রোজ মাঠে এসে নিয়মিত ভাবে ফুটবলের রেফারি টেনিং নিচ্ছে তারা।

আরও পড়ুনঃ নেশাগ্রস্তদের আস্তানা, গা ছমছমে পরিবেশ! তার মাঝেই হচ্ছে নৃসিংহ দেবের পুজো!

advertisement

শিখছেন ডিসিশন মেকিং, ফ্ল্যাগ বাশির ব্যবহার সহ অনান্য সব রেফারির আদব কায়দা। এ প্রসঙ্গে প্রশিক্ষক ভোলা দাস বলেন, মেয়েরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে খুবই ভালো তাদের উৎসাহ।

View More

আরও পড়ুনঃ নবম ও দশম শ্রেণিতে শরীরচর্চা বিষয়কে আবশ্যিক করতে ডি আই-কে স্মারকলিপি শিক্ষকদের

একদিন তারা অনেক দূর এগিয়ে যাবে এটাই আমাদের আশা। অপর এক প্রশিক্ষক সুমন বনিক বলেন, মেয়েরা রেফারি হয়েছে এমন খুব কমই শোনা যায়। এরা দারুন উৎসাহী রেফারি হতে। তাই একবার ডাকাতেই দূর দূরান্ত থেকে এসেছে তারা। আরো অনেকে আসতে চায়। গ্রাম থেকে শহরে আসা এক ছাত্রী জানান, গ্রামে এই সুযোগ পাওয়া অসম্ভব। তাই খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ জানাব প্রশিক্ষকদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Geetashree Mukherjee

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: এবার মেয়েরাও হবে ফুটবল রেফারি, আগামীতে ফিফায় খেলার স্বপ্ন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল