রাস্তার ধারে ছোট্ট দোকান—নাম ‘স্ট্যান্ডিং হোটেল’। স্থানীয়দের কাছে এটি ‘টিফিন ভাত হোটেল’ নামেও পরিচিত। দুপুর গড়াতেই দোকানের সামনে লাইন পড়ে যায়।রিকশাচালক, দিনমজুর, অফিসকর্মী থেকে শুরু করে পথচলতি মানুষ সবার একটাই উদ্দেশ্য, কম দামে পেটভরা খাবার। এই হোটেলে মাত্র ৫০ টাকায় মেলে পাঁচ রকম পদ, সঙ্গে শুটকি মাছের চাটনি আর এক টুকরো খাসির মাংস। বর্তমান বাজারদরের নিরিখে যা রীতিমতো বিস্ময়কর।
advertisement
আরও পড়ুনNadia News: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত কোয়াটারের পাশে বোমা! খবর পেয়ে ঘটনাস্থল ঘিরল পুলিশ
শুধু খাসির মাংসই নয়—দেশি মুরগির মাংস, ডুয়ার্সের বিভিন্ন প্রজাতির মাছও পাওয়া যায় এখানে। পদের ওপর নির্ভর করে দামের হেরফের হলেও, ‘টিফিন ভাত’ই সবচেয়ে জনপ্রিয়—স্বল্পমূল্যে পেটভরা খাবারের ভরসা। সবচেয়ে বড় কথা, প্রায় ১৮ বছর ধরে একইভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছে এই উদ্যোগ।
৫০ টাকায় মটন-ভাত
মুনাফার চেয়ে মানবিকতাকে গুরুত্ব দিয়েই পথচলা এমনটাই বলছেন নিয়মিত খেতে আসা মানুষজন। অনেকের কাছেই এই হোটেল শুধু খাবারের জায়গা নয়, দৈনন্দিন জীবনের এক নির্ভরতার নাম। মূল্যবৃদ্ধির এই সময়ে ধূপগুড়ির ‘স্ট্যান্ডিং হোটেল’ যেন সাধারণ মানুষের জন্য আশার ঠিকানা—যেখানে কম দামে মিলছে স্বাদ, পুষ্টি আর মানবিকতার ছোঁয়া।
সুরজিৎ দে





