TRENDING:

ডিমে ঠাসা পেট, স্বাদেও অনন্য! 'ইজরায়েলের মাছ' পাওয়া যায় এখানেই, ভীষণ উপকারী! জানেন কোনটা?

Last Updated:
পেটে অসংখ্য ডিম থাকার জন্য আলাদা করে চেনা যায় এই মাছকে। স্বাদে অনন্য এই মাছ ধরা যেমন কঠিন, তেমনই চাষে লাভের সম্ভাবনাও বেশি বলে জানাচ্ছেন মৎস্যচাষিরা। বাজারে জনপ্রিয় 'ইজরায়েলি মাছ'!
advertisement
1/7
ডিমে ঠাসা পেট, স্বাদেও অনন্য! 'ইজরায়েলের মাছ' পাওয়া যায় এখানেই, ভীষণ উপকারী! জানেন কোনটা?
ডিম ভর্তি পেটে! অসম্ভব সুস্বাদু এই মাছ! বাজারে পাওয়া যায় কিন্তু ধরা খুব কঠিন! লোকে বলে ইজরায়েলের মাছ। যুদ্ধের আবহে ভারী সুস্বাদু এই মাছ সম্পর্কে জেনে নেওয়া যাক। খেলেই পাবেন কী কী উপকারিতা? (Image: AI Generated) 
advertisement
2/7
ইজরায়েল মাছ দেখতে রুই বা নাইনি মাছের থেকে কিছুটা আলাদা। এর পেট একটু ফোলা থাকে, যা এর প্রধান পরিচয়। কারণ, এর পেটের ভেতরে থাকে প্রচুর ডিম। এছাড়া মুখের গঠনও অন্যান্য মাছের তুলনায় খানিকটা ভিন্ন। (Image: AI Generated) 
advertisement
3/7
পূর্ব চম্পারণ জেলার বাসিন্দা সফল মৎস্যচাষি রাহুল সাহনি ইজরায়েলি মাছ চাষ করেন। তাঁর কথায়, এই মাছের পেট অনেকটাই ফোলা দেখায়, কারণ এর মধ্যে প্রচুর ডিম থাকে। সাধারণত এই মাছ জলাশয়ের তলদেশে থাকে, তাই সহজে ধরা যায় না। জলের স্তর কমলে তবেই এই মাছ ধরা সম্ভব হয়। স্বাদের দিক থেকেও এটি বেশ আলাদা এবং অত্যন্ত সুস্বাদু। (Image: AI Generated) 
advertisement
4/7
তিনি আরও জানান, এই মাছের স্বাদ খুবই মিষ্টি ও সুস্বাদু। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে বিশেষজ্ঞের সাহায্যে এই মাছের প্রজনন করানো যায়। যেহেতু এই মাছ প্রচুর ডিম দেয়, তাই বংশবৃদ্ধিতেও তা বিশেষ সহায়ক। অনেকেই এই মাছের ডিম দিয়ে তৈরি বড়া খেতে খুব পছন্দ করেন, ফলে বাজারে এর চাহিদাও রয়েছে। (Image: AI Generated) 
advertisement
5/7
রাহুলের কথায়, ইজরায়েলি মাছ সাধারণত পুকুরের তলায় থাকে এবং খুব সহজে ওপরে ওঠে না। তাই জল কম থাকলেই এই মাছ ধরা সহজ হয়। নতুন মৎস্যচাষিদের জন্যও এই মাছ ভাল বিকল্প, কারণ এতে ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম। উপকারিতা বেশি হওয়ায় এই মাছের চাহিদাও বেশি!  (Image: AI Generated) 
advertisement
6/7
বিহারে অনেক মৎস্যচাষি ছোট-বড় পুকুরে রুই, নাইনি, বারারি, কাতলা, ইজরায়েল, ট্যাংরা- সহ নানা প্রজাতির মাছ চাষ করেন। এর মধ্যে ইজরায়েল মাছ তার বিশেষ বৈশিষ্ট্যের জন্য আলাদা গুরুত্ব পায়। তবে এই মাছ কলকাতা-সহ অন্যান্য জেলায়ও পাওয়া যায়। আসলে এটা মাগুর বা শিং জাতীয় ক্যাটফিশের কোনও ভ্যারিয়েন্ট। অনেক জায়গায় কমন কার্প বা দেশি কার্পের কোনও স্থানীয় জাতকেও এ ভাবে ডাকা হয়। (Image: AI Generated) 
advertisement
7/7
স্থানীয়ভাবে এই মাছকে ‘কমলকার’ নামেও ডাকা হয়। এর কারণ, ডিমে ভরা ফোলা পেটের আকৃতি অনেকটা পদ্মফুলের মতো দেখায়। আকৃতি, স্বাদ এবং বৈশিষ্ট্যের জন্যই ইসরায়েল মাছ এই অঞ্চলের অন্যান্য মাছের থেকে সম্পূর্ণ আলাদা পরিচিতি তৈরি করেছে। (Image: AI Generated) 
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ডিমে ঠাসা পেট, স্বাদেও অনন্য! 'ইজরায়েলের মাছ' পাওয়া যায় এখানেই, ভীষণ উপকারী! জানেন কোনটা?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল